শাকিব–ফারিয়া প্রেমের গুঞ্জন, মুখ খুললেন নায়িকা

- আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 17
ঢালিউডের তারকা শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঘিরে একসময় শোবিজ অঙ্গনে বেশ আলোচনা ছিল। ‘শাহেনশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর বিভিন্ন বিজ্ঞাপন, স্টেজ পারফরম্যান্স ও ইভেন্টে তাদের উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। সেখান থেকেই দুজনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, পর্দার বাইরে কি তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক গড়ে উঠেছিল?
সম্প্রতি এক পডকাস্টে অতিথি হয়ে সেই পুরোনো গুঞ্জন নিয়ে কথা বলেন ফারিয়া। তিনি স্পষ্টভাবে জানান, শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি পেশাগত ছিল। তার ভাষায়, একসঙ্গে সিনেমা, বিজ্ঞাপন ও স্টেজ শো করা মানেই ব্যক্তিগত সম্পর্ক নয়। কাজের সূত্রেই তাদের যোগাযোগ ছিল।
‘শাহেনশাহ’র পর কেন আর এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি—এ প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, বিষয়টি তার কাছেও পরিষ্কার নয়। তিনি জানান, এ নিয়ে শাকিবের সঙ্গেও তার কথা হয়েছিল। শাকিব নাকি তখন বলেছিলেন, সুযোগ পেলে আবার একসঙ্গে কাজ করা যেতে পারে। তবে বর্তমানে তিনি নতুন মুখদের সঙ্গে কাজ করছেন। ভবিষ্যতে ভালো গল্প ও উপযুক্ত সময় মিললে আবারও জুটি বাঁধার সম্ভাবনা উড়িয়ে দেননি ফারিয়া।
পডকাস্টে ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের ওঠানামা থেকে শুরু করে স্বল্প সময়ের কারাবন্দি জীবনের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।





























