ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রীকে ‘চুমু’ দেওয়ায় শিক্ষককে পেটাল ছাত্রদল

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 10

বরিশালের উজিরপুরে এক ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগ তুলে এক শিক্ষককে বাজারে আটকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার হারতা বাজারে এ ঘটনা ঘটে। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

মারধরের শিকার শিক্ষকের নাম উত্তম কুমার। তিনি হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। অভিযোগ রয়েছে, স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে বাজারে ঘিরে ধরে পিটিয়ে আহত করে।

শিক্ষক উত্তম কুমার দাবি করেন, দক্ষিণ হাতাটা গ্রামের বাদশা তালুকদার, রিয়ান তালুকদার, মো. আইয়ুব আলীসহ কয়েকজন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তিনি বলেন, “আমি বিকেলে বাজারে গেলে তারা আমাকে ঘিরে ধরে মারধর করে।”

ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করে উত্তম কুমার বলেন, “ওই তরুণী আমার ছাত্রী নয়। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের কথাবার্তা চলছে। ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমাকে মারধর করা হয়েছে।”

এ বিষয়ে হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম ফরাজী বলেন, ঘটনার আগে উত্তম তার সঙ্গে দেখা করে ব্যক্তিগত একটি ঝামেলার কথা জানান। পরে বাজারে চিৎকার শুনে গিয়ে দেখেন কয়েকজন তাকে একটি দোকানঘরে মারধর করছে। “আমি তাকে উদ্ধার করতে গেলে আমিও আঘাত পাই,” দাবি করেন তিনি।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, ভাইরাল ভিডিওটি তিনি দেখেছেন। ঘটনাস্থল যৌথবাহিনী পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

ছাত্রীকে ‘চুমু’ দেওয়ায় শিক্ষককে পেটাল ছাত্রদল

আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬