ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরুল হক নুরের ফ্রি লঞ্চ সার্ভিসের ঘোষণা

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 11

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর নিজ সংসদীয় এলাকার ভোটারদের কর্মস্থলে ফিরতে সুবিধা দিতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় তিনি এ তথ্য জানান।

পোস্টে নুরুল হক নুর বলেন, ঢাকা ও চট্টগ্রামে কর্মস্থলে ফেরার জন্য গলাচিপা-দশমিনার ভোটারদের সুবিধার্থে তার পক্ষ থেকে ফ্রি লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। ঘোষণায় তিনি জানান, রয়েল ক্রুজ-২ নামের লঞ্চটি আজ বিকেল ৪টায় চরকাজল লঞ্চঘাট থেকে যাত্রা করবে।

রুট হিসেবে উল্লেখ করা হয়—চরকাজল লঞ্চঘাট → চর শিবা → আউলিয়াপুর → দশমিনা → বাশবাড়িয়া → চাঁদপুর → ঢাকা।

ফ্রি সার্ভিসটি ভোটারদের দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহায়ক হবে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরুল হক নুরের ফ্রি লঞ্চ সার্ভিসের ঘোষণা

আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬