ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 7

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও দলীয় নেতাকর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে দলটির বাংলামোটর কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, “ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও” এবং “একদিনে ৩ খুন, তারেক জিয়ার অনেক গুণ”।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দলটির পক্ষ থেকে হাতিয়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে সারাদেশে দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

শেয়ার করুন

মধ্যরাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬