ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশবাসীর প্রতি যে আহ্বান জানাল জামায়াত, হটলাইন চালু

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 25

দেশবাসীকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সময়ে কোথাও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন বা হয়রানির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জানানোর জন্য কেন্দ্রীয় হটলাইন চালুর নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের কোথাও যদি জামায়াত, ১১ দলীয় জোট, স্বতন্ত্র প্রার্থী বা ভিন্ন রাজনৈতিক মত পোষণকারী কোনো নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটে, তাহলে দ্রুত তাদের জানাতে হবে। অভিযোগগুলো দ্রুত নথিভুক্ত ও যাচাই করতে কেন্দ্রীয়ভাবে হটলাইন চালু করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

হটলাইন নম্বর হিসেবে তিনি দেন—09639-111444। তথ্য দেওয়ার সময় নাম, দায়িত্ব বা পরিচয়, মোবাইল নম্বর, সংসদীয় আসন, অভিযোগের বিষয় এবং ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ করার অনুরোধ জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, সবাইকে শান্ত থাকতে হবে এবং আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। একই সঙ্গে প্রতিটি ঘটনার প্রমাণ সংরক্ষণ করার কথাও বলেন তিনি।

তিনি জানান, প্রাপ্ত প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে, আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা হবে এবং প্রয়োজন হলে দেশ-বিদেশের গণমাধ্যমের কাছেও তুলে ধরা হবে।

শেয়ার করুন

দেশবাসীর প্রতি যে আহ্বান জানাল জামায়াত, হটলাইন চালু

আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬