রাজনৈতিক পরিচয় স্পষ্ট করলেন ঢাবি শিক্ষক মোনামি

- আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 8
রাজনৈতিক পরিচয় স্পষ্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক পোস্টে তিনি জানান, আমি এনসিপির একজন নিবেদিত সমর্থক। গত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে আমি ১০ দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলাম। অনেকে আমাকে ‘জামাতি’, ‘শিবির ম্যাডাম’ বলে ডাকে—কিছু দিন আমি আত্মবিশ্বাসের সঙ্গেই এই নামগুলো গ্রহণ করি।
তিনি জানান, আমি নিজেকে মধ্যপন্থি মনে করি, যদিও সামাজিক মাধ্যমে আমাকে ডানপন্থি বলা হয়। যদি এতে তোমাদের সুবিধা হয়, তাহলে সেটাই বিশ্বাস করতে পারো।
ঢাবির এ শিক্ষক লিখেন, এবার মূল কথায় আসি—তোমরা যদি আমার রাজনৈতিক অবস্থানের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ না করো, তাহলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর প্রয়োজন নেই।
তিনি জানান, আমি ইসলামবিদ্বেষী নই এবং ইসলাম নারীবিরোধী—এই ধারণাতেও আমি বিশ্বাস করি না। বরং আমি একজন উদারপন্থি মানুষ, যে সবার ব্যক্তিগত ও ধর্মীয় পছন্দের প্রতি সম্মান জানিয়ে সবার অধিকারকে সমর্থন করি। আমি হয়তো তোমাদের পছন্দের মানুষ নই, তাই দয়া করে দূরত্ব বজায় রাখো।




























