ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান শেষ মুহূর্তে ভোটের মাঠে সক্রিয় আ.লীগ বিএনপির সব পদ থেকে বহিষ্কার মঞ্জুরুল আহসান মুন্সী ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি সম্পদের মালিক প্রধান উপদেষ্টা হিরো আলমকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের নির্বাচনের ছুটিতে এটিএম বুথ সচল রাখতে বিশেষ নির্দেশনা নির্বাসন পেরিয়ে ক্ষমতার খুব কাছে তারেক রহমান: রয়টার্স ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক নির্বাচন ও গণভোট সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন :প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ: আসিফ নজরুল

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 15

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কিছু নেতা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আসিফ নজরুল বলেন, নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে প্রতিনিধি দল প্রশ্ন তুলেছিল। জবাবে তিনি জানান, কাউকে জোর করে নির্বাচনী প্রক্রিয়ায় আনা সম্ভব নয়। তার দাবি, আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা দেখা যায়নি; বরং বিদেশে বসে জুলাই গণঅভ্যুত্থানকারীদের এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের লক্ষ্য করে হত্যার নির্দেশ দেওয়ার মতো বক্তব্য আসছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিচার প্রক্রিয়া চলছে এবং দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশও হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ওই সময়ের ঘটনার বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতাকে অনুশোচনা বা নিন্দা জানাতে দেখা যায়নি।

নারী ভোটারদের অংশগ্রহণ নিয়ে উপদেষ্টা বলেন, দেশে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো পরিস্থিতি নেই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা নারী ভোটারদের ভোটদানে বড় বাধা হবে না বলে তিনি মনে করেন। তার প্রত্যাশা, এবার নারী ভোটারদের অংশগ্রহণ আগের তুলনায় বাড়বে।

আসিফ নজরুলের ভাষ্য, অতীতের শাসনামলে হিজাব ও বোরকা পরা নারীদের একটি বড় অংশ হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে সেই নারীদের একটি বড় অংশ আগ্রহ নিয়ে ভোট দিতে কেন্দ্রে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সবশেষে তিনি বলেন, রাজনৈতিক পরিসর ও জনজীবনে নারীদের আরও বেশি অংশগ্রহণ প্রয়োজন—এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সচেতন ভূমিকা জরুরি।

শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ: আসিফ নজরুল

আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬