ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন : নুর

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় সরকার গঠন হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গলাচিপা হাই স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুর বলেন, দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে রাখা যাবে না। দীর্ঘদিন ধরে এই জনপদ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল দাবি করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চাইলে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিতে হবে।

তিনি বলেন, এই এলাকার মানুষের হাতে সম্ভাবনা আছে, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎ দুর্ভোগে আটকে যাবে। এলাকার সার্বিক উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

ভিপি নুর আরও বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও উন্নয়নের জন্য রাজনীতি করেন। ভোটাররা তাকে নির্বাচিত করলে দশমিনা ও গলাচিপাকে পরিকল্পিতভাবে উন্নত জনপদে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন তিনি।

জনসভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নূরের প্রধান প্রতিদ্বন্দ্বীদের একজন হিসেবে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নামও আলোচনায় রয়েছে।

শেয়ার করুন

তারেক রহমান মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন : নুর

আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬