ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি: সাংবাদিকতার স্বাধীনতায় আঘাত’ ডিএনসিসি প্রশাসক এজাজকে সরিয়ে দিল সরকার নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার ভোট দেওয়ার সময় যে ভুলে বাতিল হতে পারে আপনার ভোট ধানের শীষের গণসংযোগে সাভারে তুঙ্গে প্রচারণা মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত ১৮-ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে জয়ের আশা বিএনপির, ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, সিসি ক্যামেরা ও বডি–ওর্ন ফুটেজ নিতে পরামর্শ নির্বাচনের দিন ব্যালট পুড়িয়ে বিশৃঙ্খলার ছক গোয়েন্দা প্রতিবেদনে আ.লীগ

ঢাকায় আজ একাধিক জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 12

সারা দেশে ধারাবাহিক গণসংযোগ শেষ করে নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাজধানী ঢাকায় বড় পরিসরে মাঠে নামছে জামায়াতে ইসলামী। সোমবার দলটির আমির ডা. শফিকুর রহমান ঢাকায় একাধিক জনসভা ও গণসংযোগে অংশ নেবেন।

নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরুতে তিনি ঢাকা-১৩ সংসদীয় আসনে গণসংযোগ করবেন। সেখানে জোট মনোনীত প্রার্থী মামুনুল হকের পক্ষে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণা চালানোর কথা রয়েছে।

এরপর বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে একটি জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির। দিনশেষে তিনি দোহার উপজেলায় গিয়ে আরও একটি কর্মসূচিতে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন বিধি অনুযায়ী প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম আগামী মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে শেষ হবে। ভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টা সময়জুড়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

শেয়ার করুন

ঢাকায় আজ একাধিক জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির

আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬