কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে বদলি

- আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 23
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস বিভাগের কমিশনারসহ মোট ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ৩ কমিশনার, ৪ যুগ্ম কমিশনার, ৫ অতিরিক্ত কমিশনার, ৮ উপ-কমিশনার ও ১৮ সহকারী কমিশনার।
এনবিআর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউজে এবং দেশের বিভিন্ন কাস্টমস হাউজ থেকে ঢাকায় তাদের পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এনবিআরের পাঁচটি পৃথক প্রজ্ঞাপন জারি করে এ বদলির নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে একটি আদেশ জারি হয় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এবং বাকি চারটি আদেশ জারি হয় ৫ ফেব্রুয়ারি।
বদলি হওয়া কমিশনাররা
আবুল বাশার মো. শফিকুর রহমান
মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব)
মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)
বদলি হওয়া যুগ্ম কমিশনাররা
মো. আল আমিন
সুমন দাস
মাজেদুল হক
মহিবুর রহমান ভুঞা
বদলি হওয়া অতিরিক্ত কমিশনাররা
কামনাশীষ
মোহাম্মদ সেলিম শেখ
রাকিবুল হাসান
মিনহাজ উদ্দিন
আব্দুল রশিদ মিয়া
বদলি হওয়া উপ-কমিশনাররা
মোহাম্মদ সাইফুর রহমান
প্রভাত কুমার সিংহ
নুরুন নাহার লিলি
তানজিলা ইয়াসমিন
জোবায়দা খানম
রবীন্দ্র কুমার সিংহ
মো. মশউর রহমান
আলী রেজা হায়দার
বদলি হওয়া সহকারী কমিশনাররা
শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।




























