নওবা তাহিয়া অভিনয় ছেড়ে শান্তি খুঁজে পেয়েছেন দ্বীনের মাঝে

- আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 21
নওবা তাহিয়া হোসাইন অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন। তরুণ অভিনেত্রী ও মডেল নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন দ্বীনের কারণে। তিনি লিখেছেন, বর্তমানে তিনি তার দ্বীনের পথে, নিজের ভেতরের শান্তি ও শেখার মধ্যে সুখী বোধ করছেন এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়, তাদের সঙ্গেই সময় কাটাচ্ছেন।
নওবা তাহিয়া আরও জানিয়েছেন, পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতির ওপর মনোযোগ দেওয়াই তার জীবনের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তিনি বলেন, মিডিয়ায় চারটি বছর কাটানোর পর এই অধ্যায় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সময়টি তার জন্য স্মরণীয় ও গুরুত্বপূর্ণ ছিল।
তিনি বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ বর্ষা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। নাটকটি কাজী নূরুল হুদা জাহাঙ্গীর রচিত এবং সাহরিয়ার মোহাম্মদ হাসান প্রযোজিত। নবাগত অভিনেত্রী হিসেবে নাটকটি প্রচারের পর নওবা তাহিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনয়শৈলী দেখিয়ে দর্শকের মন জয় করেছেন।






























