ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ভালুকায় ৫ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ভোট ডাকাতির ‘নীলনকশা’র অভিযোগ: প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন সাকি জাতীয় নির্বাচন ও গণভোট কাল: সংস্কারের পক্ষে শায়খ আহমাদুল্লাহর ‘হ্যাঁ’ ভোটের আহ্বান অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন গাইবান্ধায় ভোটের সব প্রস্তুতি শেষ, জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা ব্যালট পাঠানো শুরু, বৃহস্পতিবার ভোটে নির্ধারিত হবে ভাগ্য স্বতন্ত্র প্রার্থীর নাম ব্যবহার করে সাড়ে ১০ লাখ টাকা, মাইক্রোবাস জব্দ কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে মন্তব্য জামায়াত আমিরের

অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা : ইসি সানাউল্লাহ

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীরা এখন অনলাইনে প্রচারণা চালাতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এ ধরনের প্রচারণা আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ বলেন, প্রচারণা পুরোপুরি বন্ধ হয়নি। তবে আনুষ্ঠানিক মিছিল ও সমাবেশের মতো কর্মসূচি নিষিদ্ধ রয়েছে। আইন অনুযায়ী, কোনো প্রার্থী বা তার সমর্থক ব্যক্তিগতভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে ভোট চাইলে তাতে বাধা নেই

ফলাফল ঘোষণার বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। প্রবাসীদের পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকায় ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে।

এ ছাড়া নির্বাচনে কালো টাকার ব্যবহার ঠেকাতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) সতর্ক নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

শেয়ার করুন

অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা : ইসি সানাউল্লাহ

আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬