ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

বাণিজ্যিক ব্যাংক থেকে ৪১৫ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 17

চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে এ পর্যন্ত ৪ বিলিয়ন ডলারের বেশি ক্রয় করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই অর্থবছরে এখন পর্যন্ত ৪ দশমিক ১৫ বিলিয়ন (৪১৫ কোটি) ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি আরও জানান, সোমবার বাংলাদেশ ব্যাংক ১৬টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ১২২ টাকা ৩০ পয়সা দরে ২১৮ মিলিয়ন ডলার কিনেছে। এ হিসেবে ফেব্রুয়ারি মাসে এ পর্যন্ত ২১৮ মিলিয়ন ডলার ক্রয় করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই ডলার ক্রয়ের কারণ মূলত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ বেড়ে যাওয়া। এতে ব্যাংকগুলো তাদের হাতে থাকা অতিরিক্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে।

২০২৬ সালের জানুয়ারিতে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩১৭ কোটি ডলার, যা এ সময়ের তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। এটি ২০২৫ সালের জানুয়ারির তুলনায় ৪৫.৪১ শতাংশ বেশি, যেখানে গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ২১৮ কোটি ডলার।

শেয়ার করুন

বাণিজ্যিক ব্যাংক থেকে ৪১৫ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক

আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬