নোয়াখালী উন্নয়নে ২৫০০ কোটি টাকার সরকারি বন্ড; কীভাবে কেনা যাবে জানুন

- আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 26
বাংলাদেশ সরকার নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার সুকুক বা ইসলামী বন্ড ইস্যু করতে যাচ্ছে। এই প্রকল্পের নাম রাখা হয়েছে “সপ্তম বিনিয়োগ সুকুক বন্ড”, যা ৭ বছর মেয়াদি এবং ইজারা পদ্ধতিতে পরিচালিত হবে।
বন্ডে বিনিয়োগ করতে চাইলে কমপক্ষে ১০ হাজার টাকা প্রয়োজন। বিনিয়োগকারীরা মেয়াদ শেষে নিয়মিত মুনাফা পাবেন। সম্ভাব্য মুনাফার হার ৯.৬০ শতাংশ, যা ৬ মাস অন্তর অন্তর বিতরণ করা হবে। বিনিয়োগের ক্ষেত্রে কর রেয়াতের সুবিধাও পাওয়া যাবে।
বন্ড কিনতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার ব্যাংক বা সহযোগী ব্যাংকগুলোর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্যে বন্ড বিতরণ হবে আনুপাতিক ভিত্তিতে। নিলামের সময়সীমা নির্ধারিত হয়েছে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৯ ফেব্রুয়ারি দুপুর ২:৩০টা পর্যন্ত।
শরিয়াহসম্মত এই সুকুক বিনিয়োগে ঝুঁকি কম, রাষ্ট্রীয় গ্যারান্টি রয়েছে এবং এটি সাধারণ ও শরিয়াহ অনুসারী বিনিয়োগকারীদের জন্য উপযোগী।




























