ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

দামে বড় পতন, আজ থেকেই নতুন মূল্যে স্বর্ণ বিক্রি শুরু

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 123

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায়। ২১ ক্যারেটের ভরি পড়বে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকায়।

বাজুস আরও জানিয়েছে, ঘোষিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সোমবার সকালে স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের ভরি ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয় ২ ফেব্রুয়ারি বেলা পৌনে ১১টা থেকে। তখন ২১ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায় নির্ধারণ করা হয়।

চলতি বছরে এ নিয়ে ২২ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়, যেখানে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

শেয়ার করুন

দামে বড় পতন, আজ থেকেই নতুন মূল্যে স্বর্ণ বিক্রি শুরু

আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬