ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লক্ষ্মীপুরে হোটেল দখল অভিযোগ, বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল ও যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারীর বিরুদ্ধে একটি খাবার হোটেল দখলচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।তবে মামলাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ মামলা করা হয়েছে।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল বলেন, দোকানের মালিক নিজেই দোকানে তালা লাগিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। তার দাবি, ঘটনার সঙ্গে বিএনপি নেতাদের কোনো সম্পৃক্ততা নেই।উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, বিএনপি নেতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে। তিনি দাবি করেন, হোটেল দখলের অভিযোগের সঙ্গে দলীয় নেতাদের কোনো সম্পর্ক নেই।পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন বলেন, কোনো নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে ষড়যন্ত্রমূলক মামলা মেনে নেওয়া হবে না।এর আগে শাহী হোটেলের মালিক হাবিব উল্যা অভিযোগ করেন, গত ৩ জুলাই রায়পুর বাজারের প্রধান সড়কের হোটেলটি দখলের চেষ্টা করেন অভিযুক্তরা। এ ঘটনায় তিনি ৮ জুলাই আদালতে মামলা করেন।মামলায় বিএনপি নেতা শাহরিয়ার ফয়সাল, হাবিবুর রহমান সুজনসহ ছয়জনকে আসামি করা হয়। পরে পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে আদালত বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

লক্ষ্মীপুরে হোটেল দখল অভিযোগ, বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা