পর্তুগালে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন ২৫ বছর বয়সী ফুটবলার কেভিন কাস্ত্রো। শনিবার (২২ আগস্ট) মালভেইরায় রিয়াল স্পোর্ট ক্লুবে ও এস্ত্রেলা দে আমাদোরার মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে।ম্যাচের শুরুর দিকে অসুস্থ বোধ করেন কাস্ত্রো। প্রায় ১০ মিনিটের মাথায় তিনি মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করা হয় এবং ডিফিব্রিলেটর ব্যবহার করা হয়। পরে জরুরি চিকিৎসাকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু নিশ্চিত করা হয়।[BANGVIEWS-POST:4278]তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়।কাস্ত্রো ইংল্যান্ডের ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়নসহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন। ওয়েস্ট ব্রোমের প্রথম দলের হয়ে আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপেও মাঠে নেমেছিলেন তিনি। পরবর্তী সময়ে বার্টন, নটস কাউন্টি, গেটসহেড ও ইয়র্ক সিটির মতো ক্লাবেও খেলেছেন।[BANGVIEWS-POST:4278]তার মৃত্যুতে বর্তমান ও সাবেক ক্লাবগুলো শোক প্রকাশ করেছে। ওয়েস্ট ব্রোমউইচ জানিয়েছে, বার্নলির বিপক্ষে ম্যাচে ২৫তম মিনিটে করতালির মাধ্যমে কাস্ত্রোকে শ্রদ্ধা জানানো হবে। খেলোয়াড়রাও কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।