ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদলের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকার ধামরাইয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পাশাপাশি পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন।ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে পৌর শহরের থানা রোড থেকে মিছিলটি শুরু হয়। প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে এটি শেষ হয়।[BANGVIEWS-POST:3132]সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে পাটওয়ারী রাজনৈতিক শালীনতা লঙ্ঘন করেছেন। তাঁরা এ বক্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।একই সঙ্গে পাটওয়ারীকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, তাঁকে গ্রেপ্তার করা না হলে এবং তিনি ক্ষমা না চাইলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।[BANGVIEWS-POST:3131]কর্মসূচিতে ধামরাই উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদলের