ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্ব বাজারে তেলের দাম আবারো বেড়েছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এতে মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববাজারে আবারো তেলের দাম বেড়েছে। গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৪ ডলারে লেনদেন হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ শেষ করার একটি চুক্তি ক্রমশ নাগালের বাইরে চলে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। তেহরান আরো আক্রমণাত্মক অবস্থান নেয়ার ঘোষণা দেয়ায় এবং ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দেয়ায় উত্তেজনা বেড়েছে। সূত্র: আল জাজিরা

বিশ্ব বাজারে তেলের দাম আবারো বেড়েছে