ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয় এলাকার চারুকলা অনুষদের পাশের রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।অবরোধের কারণে রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এছাড়া হরিয়ান স্টেশন এলাকায় ঈশ্বরদী কমিউটার ট্রেনও আটকে যায়।শিক্ষার্থীদের অভিযোগ, রাবির আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দিনকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে মারধর করা হয়েছে। তিনি ঢাকা থেকে রাজশাহীতে ফেরার পথে সিরাজগঞ্জ এলাকায় এ ঘটনার শিকার হন বলে দাবি করেন।[BANGVIEWS-POST:2189]ফোরকানের অভিযোগ, ট্রেনের টিটি সুমন সরকারি রসিদ ছাড়া টাকা নিয়ে বিনা টিকিটের যাত্রীদের ছেড়ে দিচ্ছিলেন। এর প্রতিবাদ করায় তাকে কয়েকজন মিলে মারধর করেন। পরে তাকে ট্রেনের দুই বগির মাঝামাঝি স্থানে নিয়ে গিয়ে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।ফোরকান জানান, বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হলেও তাৎক্ষণিক সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। তিনি হামলার ঘটনায় জড়িতদের শাস্তি, ক্ষতিপূরণসহ চার দফা দাবি জানিয়েছেন।এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাবির প্রক্টর মাহাবুবুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে এবং দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীরা দাবি করেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে ট্রেনে যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ