ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প রয়েছে।বুধবার (১৯ আগস্ট) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং বাকি অর্থ প্রকল্প ঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে।[BANGVIEWS-POST:4025]সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজের পুরোনো ও ব্যবহার অনুপযোগী ভবন প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ প্রকল্প এবং ১০টি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতু রক্ষণাবেক্ষণে স্মার্ট প্রযুক্তির সক্ষমতা উন্নয়ন বিষয়ক একটি প্রকল্প অনুমোদন পেয়েছে।পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে লালমনিরহাট সদর উপজেলার ধরলা নদীর ডান তীরের ভাঙন প্রতিরোধ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প।এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প অনুমোদন পেয়েছে।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির তৃতীয় সংশোধিত প্রকল্পও একনেকের অনুমোদন পেয়েছে।[BANGVIEWS-POST:4024]বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং ঢাকার ডেসকো এলাকায় বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রথম সংশোধনী।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। একনেক সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও নয়টি অনুমোদিত প্রকল্প সম্পর্কে পরিকল্পনামন্ত্রী কমিটিকে অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিএসএল-৩ গবেষণাগার স্থাপন, ভ্যাকসিন ও বায়োলজিক্যাল গবেষণা সক্ষমতা বৃদ্ধি, সুন্দরবন সুরক্ষা, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়ন, মসজিদ পাঠাগার সম্প্রসারণ এবং সরকারি সেবায় নিউ মিডিয়ার ব্যবহার সংক্রান্ত প্রকল্প।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন