ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক মেম্বারের বাড়িতে অস্ত্র, কী বলছে পুলিশ?

রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামে সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার স্ত্রী রোজিনা খাতুনকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।অভিযানের সময় বাড়ির একটি শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।বাড়িটির মালিক রুবেল হোসেন পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।রোববার গ্রেফতার রোজিনা খাতুনকে আদালতে সোপর্দ করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোমিনুল হাসান জানান, অভিযানে এসআই স্বপন হোসেন, এসআই মেহেদী হাসান, এএসআই নাজমুল সাকিব ও এএসআই শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।তিনি বলেন, তল্লাশির সময় বাড়ি থেকে দুটি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়েছে।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক জানিয়েছেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতার রোজিনাকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক রুবেল হোসেনকে আটকের চেষ্টা চলছে।

সাবেক মেম্বারের বাড়িতে অস্ত্র, কী বলছে পুলিশ?