ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেড়কেজী স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

দেড়কেজী স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক
ছবি : সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকারের বিপরীতে শুল্ক-করসহ রাজস্বের পরিমাণ প্রায় ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ অভিযান চালানো হয়। আটক শরীফ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র মুয়াল্লিম বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্র জানায়, জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ইএ-১৩৬ চট্টগ্রামে পৌঁছানোর পর এরাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় শরীফের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে নজরদারিতে রাখেন।

পরে বিমানবন্দর কাস্টমস, ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত দলের সদস্যরা তাঁর হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাকে তল্লাশি চালান। এ সময় চুড়ি আকৃতির ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র আরও জানায়, উদ্ধার করা স্বর্ণালংকারের পরিমাণ ও ওজন নিশ্চিত করার পর সেগুলো আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

অবৈধ উপায়ে স্বর্ণ পরিবহনের অভিযোগে শরীফের বিরুদ্ধে শুল্ক আইনে চোরাচালানের মামলা করা হয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।

ট্যাগ : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


দেড়কেজী স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকারের বিপরীতে শুল্ক-করসহ রাজস্বের পরিমাণ প্রায় ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ অভিযান চালানো হয়। আটক শরীফ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র মুয়াল্লিম বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্র জানায়, জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ইএ-১৩৬ চট্টগ্রামে পৌঁছানোর পর এরাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় শরীফের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে নজরদারিতে রাখেন।

পরে বিমানবন্দর কাস্টমস, ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত দলের সদস্যরা তাঁর হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাকে তল্লাশি চালান। এ সময় চুড়ি আকৃতির ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র আরও জানায়, উদ্ধার করা স্বর্ণালংকারের পরিমাণ ও ওজন নিশ্চিত করার পর সেগুলো আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

অবৈধ উপায়ে স্বর্ণ পরিবহনের অভিযোগে শরীফের বিরুদ্ধে শুল্ক আইনে চোরাচালানের মামলা করা হয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ