ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কালিয়াকৈরে প্রতিবেশীর মাটির ঘরের দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

ছবি- বাংলা ভিউজ
ফলো করুন

গাজীপুরের কালিয়াকৈরে প্রতিবেশীর মাটির ঘরের দেয়াল চাপা পড়ে আছিয়া আক্তার (৩২) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মৌচাক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আছিয়া আক্তার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তাঁর দুটি মেয়ে রয়েছে। তাদের একজনের বয়স ৬ বছর এবং অন্যজনের বয়স ৮ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আছিয়া আক্তার রান্না করছিলেন। এ সময় প্রতিবেশীর মাটির ঘরের দেয়াল তাঁর ওপর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে তাঁর মরদেহ গাজীপুর সদর হাসপাতালে রয়েছে।

এদিকে, নিহতের পরিবারের খোঁজখবর নিতে এবং শোকসন্তপ্ত স্বজনদের সান্ত্বনা জানাতে তাঁদের বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌচাক ইউনিয়ন শাখার আমির কৃষিবিদ এরশাদুল হক ও জোন সভাপতি নুরুল ইসলাম। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।

দুই কন্যাসন্তানকে রেখে আছিয়া আক্তারের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ : গাজীপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে প্রতিবেশীর মাটির ঘরের দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে প্রতিবেশীর মাটির ঘরের দেয়াল চাপা পড়ে আছিয়া আক্তার (৩২) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মৌচাক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আছিয়া আক্তার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তাঁর দুটি মেয়ে রয়েছে। তাদের একজনের বয়স ৬ বছর এবং অন্যজনের বয়স ৮ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আছিয়া আক্তার রান্না করছিলেন। এ সময় প্রতিবেশীর মাটির ঘরের দেয়াল তাঁর ওপর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে তাঁর মরদেহ গাজীপুর সদর হাসপাতালে রয়েছে।

এদিকে, নিহতের পরিবারের খোঁজখবর নিতে এবং শোকসন্তপ্ত স্বজনদের সান্ত্বনা জানাতে তাঁদের বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌচাক ইউনিয়ন শাখার আমির কৃষিবিদ এরশাদুল হক ও জোন সভাপতি নুরুল ইসলাম। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।

দুই কন্যাসন্তানকে রেখে আছিয়া আক্তারের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ