ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

ছবি : সংগৃহীত
ফলো করুন

অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, সকাল থেকেই তিনি নিজের ব্যক্তিগত ও ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

ঘটনার বিবরণ দিয়ে মোস্তফা সরওয়ার ফারুকী জানান, শনিবার সকালে ঘুম থেকে উঠে তিনি ফেসবুকে লগইন করার চেষ্টা করেন। তবে তখন থেকেই আর অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। তিনি বলেন, “হ্যাকার চক্র প্রথমে অ্যাকাউন্টটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু পূর্ণ নিয়ন্ত্রণ নিতে না পেরে শেষ পর্যন্ত তারা অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ (নিষ্ক্রিয়) করে দেয়।”

সাবেক এই সংস্কৃতি উপদেষ্টা অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরেই একটি মহল সুপরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে নানা ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আসছিল। সামাজিক ও রাজনৈতিকভাবে সেই অপপ্রচারে সফল হতে না পেরেই ক্ষুব্ধ হয়ে শেষমেশ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

বিষয়টি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের অবহিত করার পাশাপাশি অ্যাকাউন্টটি দ্রুত পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগ : মোস্তফা সরওয়ার ফারুকী সাবেক উপদেষ্টা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সাবেক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, সকাল থেকেই তিনি নিজের ব্যক্তিগত ও ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

ঘটনার বিবরণ দিয়ে মোস্তফা সরওয়ার ফারুকী জানান, শনিবার সকালে ঘুম থেকে উঠে তিনি ফেসবুকে লগইন করার চেষ্টা করেন। তবে তখন থেকেই আর অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। তিনি বলেন, “হ্যাকার চক্র প্রথমে অ্যাকাউন্টটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু পূর্ণ নিয়ন্ত্রণ নিতে না পেরে শেষ পর্যন্ত তারা অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ (নিষ্ক্রিয়) করে দেয়।”

সাবেক এই সংস্কৃতি উপদেষ্টা অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরেই একটি মহল সুপরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে নানা ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আসছিল। সামাজিক ও রাজনৈতিকভাবে সেই অপপ্রচারে সফল হতে না পেরেই ক্ষুব্ধ হয়ে শেষমেশ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

বিষয়টি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের অবহিত করার পাশাপাশি অ্যাকাউন্টটি দ্রুত পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ