ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় নির্দেশনা, জানা গেল সময়সূচি

ছবি : সংগৃহীত
ফলো করুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার সময় নির্ধারণ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর থেকে নির্বাচনী পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ করতে হবে ১০ নভেম্বরের মধ্যে। আর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।

সম্প্রতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।

এ ছাড়া শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে শিক্ষার্থীদের নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসরণ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিক মূল্যায়নে শিক্ষার্থীদের পাওয়া নম্বর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করবে। পরে কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর যুক্ত করে বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের নম্বরের হাতে লেখা মূল নম্বরপত্র মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে।

ট্যাগ : এসএসসি নির্বাচনী পরীক্ষা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় নির্দেশনা, জানা গেল সময়সূচি

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার সময় নির্ধারণ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর থেকে নির্বাচনী পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ করতে হবে ১০ নভেম্বরের মধ্যে। আর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।

সম্প্রতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।

এ ছাড়া শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে শিক্ষার্থীদের নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসরণ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিক মূল্যায়নে শিক্ষার্থীদের পাওয়া নম্বর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করবে। পরে কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর যুক্ত করে বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের নম্বরের হাতে লেখা মূল নম্বরপত্র মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ