ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রতিমার কাঠামো তুলতে গিয়ে বিজেপি নেতার মৃ'ত্যু

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভদ্রেশ্বরে গঙ্গা নদী থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে নদীর নরম কাদায় আটকে গৌরী সাহানি (৬২) নামের স্থানীয় এক বিজেপি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে ভদ্রেশ্বরের শ্রীমানী ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত গৌরী সাহানি শ্রীমানী ঘাটের সংলগ্ন ১৬ নম্বর ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিজয়া দশমীর রাতে প্রতিমা বিসর্জনের পর গঙ্গা থেকে দেবীর প্রতিমার কাঠের কাঠামো সংগ্রহের উদ্দেশ্যে নদীতে নেমেছিলেন গৌরী সাহানি। প্রতিমা কাঠামো তুলে তা বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহের অংশ মেটাতেন। পানিতে নামার পর নদীর তীরের অত্যন্ত নরম পলিমাটি ও কাদায় তাঁর শরীরের বেশিরভাগ অংশ দেবে যায়। একপর্যায়ে কাদায় আটকে গিয়ে শ্বাসরোধ হয়ে এবং নাক-মুখে পলিমাটি ঢুকে তিনি দ্রুত অচেতন হয়ে পড়েন।

উপস্থিত স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটস্থ চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বিজেপি নেতা মদন প্রসাদ সাউ বলেন, “ভদ্রেশ্বরের ১৬ নম্বর ওয়ার্ডের গঙ্গার পাড়েই গৌরীর বাড়ি ছিল। তিনি দীর্ঘদিন ধরেই নদী থেকে বিজয়ার প্রতিমার কাঠামো তুলে তা বিক্রি করার কাজে যুক্ত ছিলেন। তাছাড়া বেশ কিছুদিন ধরে তিনি নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থ থাকা সত্ত্বেও বুধবার রাতে তিনি গঙ্গায় প্রতিমার কাঠামো তুলতে গিয়েছিলেন এবং সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।”

ট্যাগ : ভদ্রেশ্বর গঙ্গা দুর্ঘটনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

প্রতিমার কাঠামো তুলতে গিয়ে বিজেপি নেতার মৃ'ত্যু

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভদ্রেশ্বরে গঙ্গা নদী থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে নদীর নরম কাদায় আটকে গৌরী সাহানি (৬২) নামের স্থানীয় এক বিজেপি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে ভদ্রেশ্বরের শ্রীমানী ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত গৌরী সাহানি শ্রীমানী ঘাটের সংলগ্ন ১৬ নম্বর ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিজয়া দশমীর রাতে প্রতিমা বিসর্জনের পর গঙ্গা থেকে দেবীর প্রতিমার কাঠের কাঠামো সংগ্রহের উদ্দেশ্যে নদীতে নেমেছিলেন গৌরী সাহানি। প্রতিমা কাঠামো তুলে তা বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহের অংশ মেটাতেন। পানিতে নামার পর নদীর তীরের অত্যন্ত নরম পলিমাটি ও কাদায় তাঁর শরীরের বেশিরভাগ অংশ দেবে যায়। একপর্যায়ে কাদায় আটকে গিয়ে শ্বাসরোধ হয়ে এবং নাক-মুখে পলিমাটি ঢুকে তিনি দ্রুত অচেতন হয়ে পড়েন।

উপস্থিত স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটস্থ চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বিজেপি নেতা মদন প্রসাদ সাউ বলেন, “ভদ্রেশ্বরের ১৬ নম্বর ওয়ার্ডের গঙ্গার পাড়েই গৌরীর বাড়ি ছিল। তিনি দীর্ঘদিন ধরেই নদী থেকে বিজয়ার প্রতিমার কাঠামো তুলে তা বিক্রি করার কাজে যুক্ত ছিলেন। তাছাড়া বেশ কিছুদিন ধরে তিনি নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থ থাকা সত্ত্বেও বুধবার রাতে তিনি গঙ্গায় প্রতিমার কাঠামো তুলতে গিয়েছিলেন এবং সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।”

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ