ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর সুযোগ দিচ্ছে বিএনপি সরকার: জামায়াত

ছবি : সংগৃহিত
ফলো করুন

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতাসীন বিএনপি আঁতাত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, বিএনপি সরকার আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ তৈরি করে দিচ্ছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ১১ দলের শরিক বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

বিএনপি সরকারের কার্যক্রমের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে।’

সরকারের সাত মাসের কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা গোয়েন্দা সংস্থার সদস্যদের দিয়েই বর্তমান সরকার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আমলে গুম-খুন করা গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার। ৭ মাসে সরকার লেজে-গোবরে জড়িয়ে গেছে।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলের পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের পরিবর্তন করা হয়নি। বরং তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন।

বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গোলাম পরওয়ারের দাবি, দলটি নিজেরাই নিজেদের রাজনৈতিক অঙ্গীকার অনুসরণ করছে না। বিশেষ করে ৩১ দফার ৯ নম্বর দফার বিপরীতে গিয়ে সরকার বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে বলে অভিযোগ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি ও দুর্নীতির প্রসঙ্গ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘নিজেদের চাঁদাবাজি, দখলদারি, অপরাধ, মাদক, সন্ত্রাস এবং দুর্নিতিকে ঢাকবার আর কোনো পথ নেই বলে দেশপ্রেমিক বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছেন।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়ছে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চাঁদাবাজির মতো সমস্যার দায় সরকার বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে।

শ্রমিকদের চলমান বেতন বৃদ্ধির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা যে আন্দোলন করছে, আলোচনার মাধ্যমে সরকারের তা মেনে নেওয়া উচিত।’

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।

ট্যাগ : বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াতে ইসলামী মিয়া গোলাম পরওয়ার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর সুযোগ দিচ্ছে বিএনপি সরকার: জামায়াত

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতাসীন বিএনপি আঁতাত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, বিএনপি সরকার আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ তৈরি করে দিচ্ছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ১১ দলের শরিক বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

বিএনপি সরকারের কার্যক্রমের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে।’

সরকারের সাত মাসের কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা গোয়েন্দা সংস্থার সদস্যদের দিয়েই বর্তমান সরকার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আমলে গুম-খুন করা গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার। ৭ মাসে সরকার লেজে-গোবরে জড়িয়ে গেছে।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলের পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের পরিবর্তন করা হয়নি। বরং তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন।

বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গোলাম পরওয়ারের দাবি, দলটি নিজেরাই নিজেদের রাজনৈতিক অঙ্গীকার অনুসরণ করছে না। বিশেষ করে ৩১ দফার ৯ নম্বর দফার বিপরীতে গিয়ে সরকার বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে বলে অভিযোগ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি ও দুর্নীতির প্রসঙ্গ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘নিজেদের চাঁদাবাজি, দখলদারি, অপরাধ, মাদক, সন্ত্রাস এবং দুর্নিতিকে ঢাকবার আর কোনো পথ নেই বলে দেশপ্রেমিক বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছেন।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়ছে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চাঁদাবাজির মতো সমস্যার দায় সরকার বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে।

শ্রমিকদের চলমান বেতন বৃদ্ধির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা যে আন্দোলন করছে, আলোচনার মাধ্যমে সরকারের তা মেনে নেওয়া উচিত।’

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ