ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এবার দিল্লির ১৫০ বছরের পুরোনো মসজিদ উচ্ছেদের নোটিশ

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত প্রায় দেড় শ বছরের প্রাচীন রেসকোর্স মসজিদের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ দিয়েছে দেশটির জমি ও উন্নয়ন দপ্তর (এলঅ্যান্ডডিও)। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনসংলগ্ন এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে প্রাচীন এই স্থাপনাটিকে ‘অবৈধ নির্মাণ’ হিসেবে আখ্যায়িত করে নোটিশ জারি করা হয়। কেন্দ্রীয় আবাসন ও নগরবিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই দপ্তর মসজিদ কর্তৃপক্ষকে ছয় দিনের মধ্যে প্রাঙ্গণ খালি করার নির্দেশ দিয়েছে। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এরই মধ্যে মসজিদটির বিদ্যুৎ ও খাবার পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অথচ নয়াদিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) সরকারি নথিতে রেসকোর্স মসজিদটিকে ‘ঐতিহ্যবাহী সম্পত্তি’ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে। পাশাপাশি এটি ১৯৭৭ সাল থেকে গেজেটভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তি হিসেবেও স্বীকৃত। দীর্ঘকাল ধরে ধর্মীয় প্রার্থনাস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসা এই মসজিদ রক্ষায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েইসি। তিনি কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর জরুরি হস্তক্ষেপ চেয়ে বলেছেন, আইন অনুযায়ী এই প্রাচীন স্থাপনাটির সুরক্ষা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।

এদিকে ভারতের বৃহৎ মুসলিম সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেছে। তারা মসজিদ এবং সংলগ্ন কবরস্থান রক্ষা করার পাশাপাশি অবিলম্বে বিচ্ছিন্ন করা বিদ্যুৎ ও পানির সংযোগ পুনর্বহালের দাবি জানিয়েছে। মুসল্লিরা যেন কোনো বাধা ছাড়াই নামাজ আদায় করতে পারেন, তা নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি। জবাবে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু।

ট্যাগ : দিল্লি রেসকোর্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এবার দিল্লির ১৫০ বছরের পুরোনো মসজিদ উচ্ছেদের নোটিশ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত প্রায় দেড় শ বছরের প্রাচীন রেসকোর্স মসজিদের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ দিয়েছে দেশটির জমি ও উন্নয়ন দপ্তর (এলঅ্যান্ডডিও)। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনসংলগ্ন এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে প্রাচীন এই স্থাপনাটিকে ‘অবৈধ নির্মাণ’ হিসেবে আখ্যায়িত করে নোটিশ জারি করা হয়। কেন্দ্রীয় আবাসন ও নগরবিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই দপ্তর মসজিদ কর্তৃপক্ষকে ছয় দিনের মধ্যে প্রাঙ্গণ খালি করার নির্দেশ দিয়েছে। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এরই মধ্যে মসজিদটির বিদ্যুৎ ও খাবার পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অথচ নয়াদিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) সরকারি নথিতে রেসকোর্স মসজিদটিকে ‘ঐতিহ্যবাহী সম্পত্তি’ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে। পাশাপাশি এটি ১৯৭৭ সাল থেকে গেজেটভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তি হিসেবেও স্বীকৃত। দীর্ঘকাল ধরে ধর্মীয় প্রার্থনাস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসা এই মসজিদ রক্ষায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েইসি। তিনি কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর জরুরি হস্তক্ষেপ চেয়ে বলেছেন, আইন অনুযায়ী এই প্রাচীন স্থাপনাটির সুরক্ষা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।

এদিকে ভারতের বৃহৎ মুসলিম সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেছে। তারা মসজিদ এবং সংলগ্ন কবরস্থান রক্ষা করার পাশাপাশি অবিলম্বে বিচ্ছিন্ন করা বিদ্যুৎ ও পানির সংযোগ পুনর্বহালের দাবি জানিয়েছে। মুসল্লিরা যেন কোনো বাধা ছাড়াই নামাজ আদায় করতে পারেন, তা নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি। জবাবে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ