ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ই'রানের শাসনব্যবস্থা উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ ই'স'রায়েল: নেতানিয়াহু

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের বর্তমান ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা উৎখাতে ইসরায়েল সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রকাশ্য ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, তেহরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানো গেলেই কেবল লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহকে স্থায়ীভাবে নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। লেবানন সীমান্তের নিকটবর্তী কিরিয়াত শমোনা শহরে নবপ্রতিষ্ঠিত তেল হাই বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু এই চরম বার্তা দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দক্ষিণ ইসরায়েলের কৌশলগত ওভদা বিমানঘাঁটিতে অঘোষিত সফর এবং নেতানিয়াহুর সঙ্গে উচ্চপর্যায়ের গোপন বৈঠকের ঠিক পরদিনই এই আগ্রাসী বক্তব্য সামনে এলো। মঙ্গলবার (২০ অক্টোবর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেগসেথ ইসরায়েল সফর এবং নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি কেবল বলেন, “আমি সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাদের অত্যন্ত ভালো অংশীদার।”

সীমান্তবর্তী অঞ্চলে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, উত্তর সীমান্তে হিজবুল্লাহকে পিছু হটাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে, তবে সামরিক অভিযান এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, “এই কাজ শেষ করতে আমি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আর কাজ শেষ করার প্রকৃত অর্থ হলো—ইরানের চরমপন্থি শাসনব্যবস্থার সম্পূর্ণ পতন ঘটানো।” তেহরানকে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা একটি নেটওয়ার্কের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “এটিই এই বিষাক্ত অক্টোপাসের মাথা। মাথাটি কেটে মাটিতে ফেলে দিলে পুরো দেহেরই পতন ঘটবে। কেবল তখনই লেবাননের সঙ্গে আমাদের প্রকৃত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও প্রকাশ করেন যে, ইরানের শাসনব্যবস্থা উৎখাত ও প্রতিরোধ ফ্রন্ট ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠ আলোচনা করেছেন, যার মধ্যে গত রোববারের ফোনালাপও অন্তর্ভুক্ত ছিল।

নেতানিয়াহুর দাবি, ইরানের বর্তমান শাসনব্যবস্থা যদি কোনোভাবে ক্ষমতায় টিকে থাকে, তবে দেশটি সামরিকভাবে দুর্বল কিংবা ক্ষতিগ্রস্ত হলেও ভবিষ্যতে আবারও পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং তাদের নেতৃত্বাধীন ‘প্রতিরোধ অক্ষ’ পুনর্গঠন করবে। এই ঝুঁকি চিরতরে নস্যাৎ করার একমাত্র সমাধান হচ্ছে তেহরানের সরকার পতন নিশ্চিত করা, যা প্রকারান্তরে হিজবুল্লাহকেও নিশ্চিহ্ন করবে বলে জোর দাবি করেন তিনি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ই'রানের শাসনব্যবস্থা উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ ই'স'রায়েল: নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

ইরানের বর্তমান ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা উৎখাতে ইসরায়েল সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রকাশ্য ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, তেহরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানো গেলেই কেবল লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহকে স্থায়ীভাবে নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। লেবানন সীমান্তের নিকটবর্তী কিরিয়াত শমোনা শহরে নবপ্রতিষ্ঠিত তেল হাই বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু এই চরম বার্তা দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দক্ষিণ ইসরায়েলের কৌশলগত ওভদা বিমানঘাঁটিতে অঘোষিত সফর এবং নেতানিয়াহুর সঙ্গে উচ্চপর্যায়ের গোপন বৈঠকের ঠিক পরদিনই এই আগ্রাসী বক্তব্য সামনে এলো। মঙ্গলবার (২০ অক্টোবর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেগসেথ ইসরায়েল সফর এবং নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি কেবল বলেন, “আমি সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাদের অত্যন্ত ভালো অংশীদার।”

সীমান্তবর্তী অঞ্চলে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, উত্তর সীমান্তে হিজবুল্লাহকে পিছু হটাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে, তবে সামরিক অভিযান এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, “এই কাজ শেষ করতে আমি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আর কাজ শেষ করার প্রকৃত অর্থ হলো—ইরানের চরমপন্থি শাসনব্যবস্থার সম্পূর্ণ পতন ঘটানো।” তেহরানকে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা একটি নেটওয়ার্কের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “এটিই এই বিষাক্ত অক্টোপাসের মাথা। মাথাটি কেটে মাটিতে ফেলে দিলে পুরো দেহেরই পতন ঘটবে। কেবল তখনই লেবাননের সঙ্গে আমাদের প্রকৃত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও প্রকাশ করেন যে, ইরানের শাসনব্যবস্থা উৎখাত ও প্রতিরোধ ফ্রন্ট ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠ আলোচনা করেছেন, যার মধ্যে গত রোববারের ফোনালাপও অন্তর্ভুক্ত ছিল।

নেতানিয়াহুর দাবি, ইরানের বর্তমান শাসনব্যবস্থা যদি কোনোভাবে ক্ষমতায় টিকে থাকে, তবে দেশটি সামরিকভাবে দুর্বল কিংবা ক্ষতিগ্রস্ত হলেও ভবিষ্যতে আবারও পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং তাদের নেতৃত্বাধীন ‘প্রতিরোধ অক্ষ’ পুনর্গঠন করবে। এই ঝুঁকি চিরতরে নস্যাৎ করার একমাত্র সমাধান হচ্ছে তেহরানের সরকার পতন নিশ্চিত করা, যা প্রকারান্তরে হিজবুল্লাহকেও নিশ্চিহ্ন করবে বলে জোর দাবি করেন তিনি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ