ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দ্বিতীয় মেয়ের নাম জানালেন দীপিকা-রণবীর, প্রকাশ করলেন পারিবারিক ছবি

ছবি : সংগৃহিত
ফলো করুন

বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিং তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। ছোট মেয়ের নাম রাখা হয়েছে দেবী পাডুকোন সিং। নবরাত্রির উৎসবের আবহে পরিবারের চার সদস্যের একটি ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, দীপিকার কোলে নবজাতক দেবী এবং রণবীরের কোলে বড় মেয়ে দুয়া পাডুকোন সিং। এ সময় ছোট বোনের গালে স্নেহের চুমু দিতে দেখা যায় দুয়াকে। পরিবারের চারজনই ঘিয়ে ও সোনালি রঙের পোশাক পরেছিলেন। ছবিটি প্রকাশের পর তা অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

গত ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীর দিনে দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। এবার উৎসবের সময় মেয়ের নাম প্রকাশ করলেন তাঁরা। দেবীপক্ষের আবহে ছোট মেয়ের নাম ‘দেবী’ রাখার পেছনে বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন অনেকে।

এর আগে প্রথম কন্যা দুয়ার নাম প্রকাশের ক্ষেত্রেও উৎসবের সময়কে বেছে নিয়েছিলেন তাঁরা। সন্তানের জন্মের পর বেশ কিছুদিন মেয়েকে জনসমক্ষে না আনলেও ২০২৪ সালের দীপাবলিতে দুয়ার নাম প্রকাশ করেন এই দম্পতি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। একই বছরের ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। এরপর ব্যক্তিগত জীবন নিয়ে কিছুদিন গোপনীয়তা বজায় রাখলেও ধীরে ধীরে মেয়েকে ঘিরে বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন তাঁরা।

দুই মেয়ের জন্মের সময়ই সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়ার রীতি অনুসরণ করেছেন এই তারকা দম্পতি। দুয়ার জন্মের আগের দিন মন্দিরটিতে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। দ্বিতীয় কন্যার জন্মের আগেও একইভাবে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন তাঁরা।

ট্যাগ : বলিউড দীপিকা পাডুকোন রণবীর সিং

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দ্বিতীয় মেয়ের নাম জানালেন দীপিকা-রণবীর, প্রকাশ করলেন পারিবারিক ছবি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিং তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। ছোট মেয়ের নাম রাখা হয়েছে দেবী পাডুকোন সিং। নবরাত্রির উৎসবের আবহে পরিবারের চার সদস্যের একটি ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, দীপিকার কোলে নবজাতক দেবী এবং রণবীরের কোলে বড় মেয়ে দুয়া পাডুকোন সিং। এ সময় ছোট বোনের গালে স্নেহের চুমু দিতে দেখা যায় দুয়াকে। পরিবারের চারজনই ঘিয়ে ও সোনালি রঙের পোশাক পরেছিলেন। ছবিটি প্রকাশের পর তা অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

গত ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীর দিনে দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। এবার উৎসবের সময় মেয়ের নাম প্রকাশ করলেন তাঁরা। দেবীপক্ষের আবহে ছোট মেয়ের নাম ‘দেবী’ রাখার পেছনে বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন অনেকে।

এর আগে প্রথম কন্যা দুয়ার নাম প্রকাশের ক্ষেত্রেও উৎসবের সময়কে বেছে নিয়েছিলেন তাঁরা। সন্তানের জন্মের পর বেশ কিছুদিন মেয়েকে জনসমক্ষে না আনলেও ২০২৪ সালের দীপাবলিতে দুয়ার নাম প্রকাশ করেন এই দম্পতি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। একই বছরের ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। এরপর ব্যক্তিগত জীবন নিয়ে কিছুদিন গোপনীয়তা বজায় রাখলেও ধীরে ধীরে মেয়েকে ঘিরে বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন তাঁরা।

দুই মেয়ের জন্মের সময়ই সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়ার রীতি অনুসরণ করেছেন এই তারকা দম্পতি। দুয়ার জন্মের আগের দিন মন্দিরটিতে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। দ্বিতীয় কন্যার জন্মের আগেও একইভাবে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন তাঁরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ