বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি। রংপুরের কর্মসূচি শেষ করে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী।
এর আগে মঙ্গলবার দুপুরে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। সেখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, “গণঅভ্যুত্থানের রাজপথে বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের সম্মিলন হয়েছিল। এই দেশটি হাজার বছর ধরে সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে চলছে।”
তিনি আরও বলেন, “আগামী হাজার বছরেও আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই।”
দুপুর ১২টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী মন্দির প্রাঙ্গণে পৌঁছালে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ছোট শিশুদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।
রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে তাঁর এই সফরে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
মন্তব্যসমূহ