ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস: অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

রয়টার্স–ইপসোস জরিপ

ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস: অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক
ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মার্কিন নাগরিকদের আস্থা ও সমর্থন তাঁর দুই মেয়াদের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স ও আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইপসোস-এর সর্বশেষ যৌথ জনমত জরিপে দেখা গেছে, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট হিসেবে তাঁর সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ঠিক দুই সপ্তাহ আগে প্রকাশিত এই জরিপ ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জন্য বড় ধরনের সতর্কবার্তা ও উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে।

চার দিনব্যাপী পরিচালিত এ জরিপ অনুযায়ী, ট্রাম্পের ব্যক্তিগত অনুমোদন রেটিং (অ্যাপ্রুভাল রেটিং) দুই সপ্তাহ আগের তুলনায় আরও ১ শতাংশ পয়েন্ট কমে ৩১ শতাংশে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে কংগ্রেসের নিয়ন্ত্রণ সম্পর্কিত প্রশ্নে। জরিপে নিবন্ধিত ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছিল, আজ নির্বাচন অনুষ্ঠিত হলে তাঁরা কোন দলের প্রার্থীকে ভোট দেবেন? জবাবে ৪৭ শতাংশ ভোটার বিরোধী ডেমোক্র্যাটদের পক্ষে এবং ৩৫ শতাংশ ভোটার রিপাবলিকানদের পক্ষে মত দেন। অর্থাৎ ডেমোক্র্যাটরা সরাসরি ১২ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে, যা দুই সপ্তাহ আগের জরিপে ছিল ৭ শতাংশ পয়েন্ট।

বিশ্লেষকদের মতে, রিপাবলিকানদের জনসমর্থনে এই বড় ধসের পেছনে নারী ভোটারদের মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের ৫০ শতাংশই ডেমোক্র্যাটদের সমর্থন জানিয়েছেন, বিপরীতে রিপাবলিকানদের পক্ষে রয়েছেন মাত্র ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও ব্যবধান কিছুটা কম। যদি কংগ্রেসের প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটের যেকোনো একটির নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে চলে যায়, তবে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তাঁর প্রস্তাবিত নীতি ও বাজেট পাস করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

জনপ্রিয়তা কমার মূল অনুঘটক হিসেবে চিহ্নিত হয়েছে অর্থনীতি এবং ইরান যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে সামরিক হামলা চালানোর পর থেকেই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয় এবং যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ে, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মার্কিন পরিবারের দৈনন্দিন বাজেটে। জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ মানুষ অর্থনীতি পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ওপর সরাসরি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন; তাৎপর্যপূর্ণভাবে এই অসন্তুষ্ট জনগোষ্ঠীর মধ্যে ৩৭ শতাংশ স্বঘোষিত রিপাবলিকান সমর্থকও রয়েছেন। এ ছাড়া অর্থনীতি পরিচালনায় ডেমোক্র্যাটদের প্রতি ৪০ শতাংশ এবং রিপাবলিকানদের প্রতি ৩৩ শতাংশ ভোটার আস্থা প্রকাশ করেছেন। অনলাইনে পরিচালিত এ জরিপে দেশজুড়ে মোট ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক মার্কিন অংশ নেন, যাদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস: অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মার্কিন নাগরিকদের আস্থা ও সমর্থন তাঁর দুই মেয়াদের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স ও আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইপসোস-এর সর্বশেষ যৌথ জনমত জরিপে দেখা গেছে, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট হিসেবে তাঁর সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ঠিক দুই সপ্তাহ আগে প্রকাশিত এই জরিপ ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জন্য বড় ধরনের সতর্কবার্তা ও উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে।

চার দিনব্যাপী পরিচালিত এ জরিপ অনুযায়ী, ট্রাম্পের ব্যক্তিগত অনুমোদন রেটিং (অ্যাপ্রুভাল রেটিং) দুই সপ্তাহ আগের তুলনায় আরও ১ শতাংশ পয়েন্ট কমে ৩১ শতাংশে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে কংগ্রেসের নিয়ন্ত্রণ সম্পর্কিত প্রশ্নে। জরিপে নিবন্ধিত ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছিল, আজ নির্বাচন অনুষ্ঠিত হলে তাঁরা কোন দলের প্রার্থীকে ভোট দেবেন? জবাবে ৪৭ শতাংশ ভোটার বিরোধী ডেমোক্র্যাটদের পক্ষে এবং ৩৫ শতাংশ ভোটার রিপাবলিকানদের পক্ষে মত দেন। অর্থাৎ ডেমোক্র্যাটরা সরাসরি ১২ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে, যা দুই সপ্তাহ আগের জরিপে ছিল ৭ শতাংশ পয়েন্ট।

বিশ্লেষকদের মতে, রিপাবলিকানদের জনসমর্থনে এই বড় ধসের পেছনে নারী ভোটারদের মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের ৫০ শতাংশই ডেমোক্র্যাটদের সমর্থন জানিয়েছেন, বিপরীতে রিপাবলিকানদের পক্ষে রয়েছেন মাত্র ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও ব্যবধান কিছুটা কম। যদি কংগ্রেসের প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটের যেকোনো একটির নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে চলে যায়, তবে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তাঁর প্রস্তাবিত নীতি ও বাজেট পাস করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

জনপ্রিয়তা কমার মূল অনুঘটক হিসেবে চিহ্নিত হয়েছে অর্থনীতি এবং ইরান যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে সামরিক হামলা চালানোর পর থেকেই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয় এবং যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ে, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মার্কিন পরিবারের দৈনন্দিন বাজেটে। জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ মানুষ অর্থনীতি পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ওপর সরাসরি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন; তাৎপর্যপূর্ণভাবে এই অসন্তুষ্ট জনগোষ্ঠীর মধ্যে ৩৭ শতাংশ স্বঘোষিত রিপাবলিকান সমর্থকও রয়েছেন। এ ছাড়া অর্থনীতি পরিচালনায় ডেমোক্র্যাটদের প্রতি ৪০ শতাংশ এবং রিপাবলিকানদের প্রতি ৩৩ শতাংশ ভোটার আস্থা প্রকাশ করেছেন। অনলাইনে পরিচালিত এ জরিপে দেশজুড়ে মোট ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক মার্কিন অংশ নেন, যাদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ