ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

একই দিনে পৃথক কর্মসূচিতে আজ চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

ছবি : সংগৃহীত
ফলো করুন

একই দিনে পৃথক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিতে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বন্দরনগরী চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুই শীর্ষ নেতার এই জোড়া সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরী ও জেলাজুড়ে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

সফরসূচি বিশ্লেষণ করে জানা গেছে, দুই নেতার কর্মসূচির সময় ও স্থান সম্পূর্ণ আলাদা হওয়ায় তাঁদের সরাসরি মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর ও রাজশাহী সফর শেষে আজ বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেবেন। এরপর নগরীর একটি হোটেলে (রেডিসন ব্লু) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন তিনি। বৈঠক শেষে রাতেই তাঁর বিমানে রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর এই সফরকে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের শক্তিশালী বার্তা হিসেবে উল্লেখ করেছেন। জে এম সেন হলের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি বলেন, চট্টগ্রাম ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী; সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।

অন্যদিকে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকাল ১০টার দিকে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত ‘ছাত্রশিবিরের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল ও সদস্যদের পুনর্মিলনী উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দুই শীর্ষ ব্যক্তিত্বের সফর এবং চলমান দুর্গাপূজা ঘিরে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‍্যাব, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ হাজারের বেশি সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ও শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটের মধ্যে পূর্ণ সমন্বয় বজায় রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলেও তিনি নিশ্চিত করেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ডা শফিকুর রহমান চট্টগ্রাম সফর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

একই দিনে পৃথক কর্মসূচিতে আজ চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

একই দিনে পৃথক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিতে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বন্দরনগরী চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুই শীর্ষ নেতার এই জোড়া সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরী ও জেলাজুড়ে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

সফরসূচি বিশ্লেষণ করে জানা গেছে, দুই নেতার কর্মসূচির সময় ও স্থান সম্পূর্ণ আলাদা হওয়ায় তাঁদের সরাসরি মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর ও রাজশাহী সফর শেষে আজ বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেবেন। এরপর নগরীর একটি হোটেলে (রেডিসন ব্লু) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন তিনি। বৈঠক শেষে রাতেই তাঁর বিমানে রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর এই সফরকে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের শক্তিশালী বার্তা হিসেবে উল্লেখ করেছেন। জে এম সেন হলের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি বলেন, চট্টগ্রাম ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী; সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।

অন্যদিকে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকাল ১০টার দিকে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত ‘ছাত্রশিবিরের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল ও সদস্যদের পুনর্মিলনী উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দুই শীর্ষ ব্যক্তিত্বের সফর এবং চলমান দুর্গাপূজা ঘিরে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‍্যাব, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ হাজারের বেশি সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ও শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটের মধ্যে পূর্ণ সমন্বয় বজায় রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলেও তিনি নিশ্চিত করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ