ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি
ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। রোববার (১৮ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে জাজান, আসির, আল-বাহা এবং পবিত্র মক্কা অঞ্চলের বিভিন্ন অংশের জন্য এই সতর্কতা জারি করা হয়।

আবহাওয়ার বুলেটিন অনুযায়ী, সতর্কতার আওতাভুক্ত অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারি মাত্রার বজ্রসহ বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তীব্র গতির বাতাস ও শিলাবৃষ্টি আঘাত হানতে পারে, যার ফলে মরু এলাকায় শক্তিশালী ধূলিঝড় সৃষ্টি হয়ে পথঘাট আচ্ছন্ন হতে পারে। টানা ভারি বর্ষণের কারণে নিচু এলাকা ও পাহাড়ি উপত্যকায় আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া জাজান, আসির, আল-বাহা, মক্কার কিছু অংশ এবং দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় অঞ্চলে ঘন কুয়াশা পড়ার কারণে সড়কে যান চলাচলের দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

একদিকে কিছু অঞ্চলে যখন ঝড়-বৃষ্টির তাণ্ডব চলছে, অন্যদিকে সৌদির প্রধান প্রধান সমতল ও বাণিজ্যিক শহরগুলোতে বিপরীতমুখী তীব্র গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ ছাড়া মক্কায় সর্বোচ্চ ৩৯ ডিগ্রি এবং রাজধানী রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হতে পারে। অন্যদিকে মদিনায় ৩৭ ডিগ্রি এবং জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। হেইলে ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করতে পারে।

তবে তুলনামূলকভাবে দেশটির দক্ষিণ-পশ্চিমের পাহাড়ি এলাকাগুলোতে আবহাওয়া যথেষ্ট শীতল থাকবে। সেখানে আবহাতে সর্বোচ্চ ২৫ ডিগ্রি এবং আল-বাহাতে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। বাতাসে আর্দ্রতার মাত্রা নিয়ে এনসিএম জানায়, আভা, আল-বাহা ও জাজানে সর্বোচ্চ আর্দ্রতা ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। এ ছাড়া জেদ্দা ও দাম্মামে ৮৫ শতাংশ এবং মক্কায় আর্দ্রতা ৮০ শতাংশ পর্যন্ত হতে পারে। উদ্ভূত আবহাওয়া পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে 

ট্যাগ : সৌদি আরব রেড অ্যালার্ট ২০২৬ মক্কা আবহাওয়া সতর্কতা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। রোববার (১৮ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে জাজান, আসির, আল-বাহা এবং পবিত্র মক্কা অঞ্চলের বিভিন্ন অংশের জন্য এই সতর্কতা জারি করা হয়।

আবহাওয়ার বুলেটিন অনুযায়ী, সতর্কতার আওতাভুক্ত অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারি মাত্রার বজ্রসহ বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তীব্র গতির বাতাস ও শিলাবৃষ্টি আঘাত হানতে পারে, যার ফলে মরু এলাকায় শক্তিশালী ধূলিঝড় সৃষ্টি হয়ে পথঘাট আচ্ছন্ন হতে পারে। টানা ভারি বর্ষণের কারণে নিচু এলাকা ও পাহাড়ি উপত্যকায় আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া জাজান, আসির, আল-বাহা, মক্কার কিছু অংশ এবং দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় অঞ্চলে ঘন কুয়াশা পড়ার কারণে সড়কে যান চলাচলের দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

একদিকে কিছু অঞ্চলে যখন ঝড়-বৃষ্টির তাণ্ডব চলছে, অন্যদিকে সৌদির প্রধান প্রধান সমতল ও বাণিজ্যিক শহরগুলোতে বিপরীতমুখী তীব্র গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ ছাড়া মক্কায় সর্বোচ্চ ৩৯ ডিগ্রি এবং রাজধানী রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হতে পারে। অন্যদিকে মদিনায় ৩৭ ডিগ্রি এবং জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। হেইলে ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করতে পারে।

তবে তুলনামূলকভাবে দেশটির দক্ষিণ-পশ্চিমের পাহাড়ি এলাকাগুলোতে আবহাওয়া যথেষ্ট শীতল থাকবে। সেখানে আবহাতে সর্বোচ্চ ২৫ ডিগ্রি এবং আল-বাহাতে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। বাতাসে আর্দ্রতার মাত্রা নিয়ে এনসিএম জানায়, আভা, আল-বাহা ও জাজানে সর্বোচ্চ আর্দ্রতা ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। এ ছাড়া জেদ্দা ও দাম্মামে ৮৫ শতাংশ এবং মক্কায় আর্দ্রতা ৮০ শতাংশ পর্যন্ত হতে পারে। উদ্ভূত আবহাওয়া পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে 


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ