ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুষ্টিয়ায় লালন শাহের মাজার থেকে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধার

ছবি : সংগৃহীত
ফলো করুন

কুষ্টিয়ার কুমারখালীতে বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের প্রধান প্রবেশপথের পাশ থেকে একটি টাইম বোমাসদৃশ সন্দেহজনক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মাজারের মূল প্রবেশদ্বারের ডান পাশে থাকা একটি নারিকেল গাছের নিচ থেকে ডিভাইসটি উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে টাইম বোমা বলে উল্লেখ করেছে।

ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয় এবং পুরো মাজার প্রাঙ্গণে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। মাজারে আগত সাধু, বাউল ও দর্শনার্থীদের জানমালের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ দ্রুত তাদের ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

পরবর্তীতে খবর পেয়ে ঢাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) চার সদস্যের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিদর্শক মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি তল্লাশি চালিয়ে দুটি এক লিটারের পেট্রোলের বোতল, আধা ইঞ্চি চওড়া ও চার ইঞ্চি লম্বা দুটি লোহার পাইপ এবং বৈদ্যুতিক তার সংযুক্ত একটি স্বয়ংক্রিয় ডিভাইস উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে কুমারখালী থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঘটনার পর ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

ট্যাগ : লালন শাহের মাজার কুষ্টিয়া কুমারখালী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় লালন শাহের মাজার থেকে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

কুষ্টিয়ার কুমারখালীতে বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের প্রধান প্রবেশপথের পাশ থেকে একটি টাইম বোমাসদৃশ সন্দেহজনক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মাজারের মূল প্রবেশদ্বারের ডান পাশে থাকা একটি নারিকেল গাছের নিচ থেকে ডিভাইসটি উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে টাইম বোমা বলে উল্লেখ করেছে।

ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয় এবং পুরো মাজার প্রাঙ্গণে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। মাজারে আগত সাধু, বাউল ও দর্শনার্থীদের জানমালের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ দ্রুত তাদের ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

পরবর্তীতে খবর পেয়ে ঢাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) চার সদস্যের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিদর্শক মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি তল্লাশি চালিয়ে দুটি এক লিটারের পেট্রোলের বোতল, আধা ইঞ্চি চওড়া ও চার ইঞ্চি লম্বা দুটি লোহার পাইপ এবং বৈদ্যুতিক তার সংযুক্ত একটি স্বয়ংক্রিয় ডিভাইস উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে কুমারখালী থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঘটনার পর ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ