ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুষ্টিয়ায় লালন আখড়া বাড়িতে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

ছবি : সংগৃহীত
ফলো করুন

কুষ্টিয়ার কুমারখালীতে বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসবের আবহ ও ভক্তদের সমাগমের মধ্যেই আখড়াবাড়ি থেকে পেট্রোল বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি সাদা রঙের ব্যাগে রাখা অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

পরবর্তীতে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ দল (এসআরইউ) ঘটনাস্থলে পৌঁছে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে। তবে সংবেদনশীল এই আধ্যাত্মিক স্থানে বিস্ফোরক পাওয়ার ঘটনায় আখড়াবাড়িতে অবস্থানরত হাজার হাজার বাউল ভক্ত ও দর্শনার্থীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১২টার দিকে লালন আখড়াবাড়ির মূল প্রবেশদ্বারের পাশে একটি নারিকেল গাছের নিচে মিষ্টির কার্টনে মোড়ানো ও সাদা রঙের শপিং ব্যাগে রাখা সন্দেহভাজন কিছু বস্তু দেখতে পান এক বাউল। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে কুমারখালী থানা-পুলিশ ও র‍্যাবের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানটি কর্ডন করে ঘিরে রাখেন। এরপর রাতেই বিষয়টি পুলিশের এসআরইউ টিমকে অবহিত করা হয়। সোমবার সকালে বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা শেষে পেট্রোল বোমাসহ বোমা সদৃশ বস্তুগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।

এ ঘটনার পর বাউলভক্ত ও অনুসারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলে পুরো আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক অতিরিক্ত পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা মোতায়েন করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুরো লালন ধামজুড়ে নিরাপত্তা কয়েক স্তরে জোরদার করা হয়েছে। কোনো মহল বা গোষ্ঠী নাশকতার উদ্দেশ্যে বা আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে এগুলো ফেলে গেছে কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ পুলিশের জোর তদন্ত চলছে।

ট্যাগ : কুষ্টিয়া লালন আখড়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় লালন আখড়া বাড়িতে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

কুষ্টিয়ার কুমারখালীতে বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসবের আবহ ও ভক্তদের সমাগমের মধ্যেই আখড়াবাড়ি থেকে পেট্রোল বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি সাদা রঙের ব্যাগে রাখা অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

পরবর্তীতে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ দল (এসআরইউ) ঘটনাস্থলে পৌঁছে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে। তবে সংবেদনশীল এই আধ্যাত্মিক স্থানে বিস্ফোরক পাওয়ার ঘটনায় আখড়াবাড়িতে অবস্থানরত হাজার হাজার বাউল ভক্ত ও দর্শনার্থীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১২টার দিকে লালন আখড়াবাড়ির মূল প্রবেশদ্বারের পাশে একটি নারিকেল গাছের নিচে মিষ্টির কার্টনে মোড়ানো ও সাদা রঙের শপিং ব্যাগে রাখা সন্দেহভাজন কিছু বস্তু দেখতে পান এক বাউল। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে কুমারখালী থানা-পুলিশ ও র‍্যাবের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানটি কর্ডন করে ঘিরে রাখেন। এরপর রাতেই বিষয়টি পুলিশের এসআরইউ টিমকে অবহিত করা হয়। সোমবার সকালে বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা শেষে পেট্রোল বোমাসহ বোমা সদৃশ বস্তুগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।

এ ঘটনার পর বাউলভক্ত ও অনুসারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলে পুরো আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক অতিরিক্ত পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা মোতায়েন করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুরো লালন ধামজুড়ে নিরাপত্তা কয়েক স্তরে জোরদার করা হয়েছে। কোনো মহল বা গোষ্ঠী নাশকতার উদ্দেশ্যে বা আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে এগুলো ফেলে গেছে কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ পুলিশের জোর তদন্ত চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ