ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০২৭ সালের অক্টোবরে বিদ্যুৎ বিক্রির জায়গা মিলবে না: চিফ হুইপ

ছবি : সংগৃহিত
ফলো করুন

আগামী এক বছরের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন এমন পর্যায়ে পৌঁছাবে যে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির জায়গা খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক সভায় তিনি এ মন্তব্য করেন।

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে চিফ হুইপ বলেন, সবাইকে সৌরবিদ্যুৎ ব্যবহারে এগিয়ে আসতে হবে। সৌরবিদ্যুৎ স্থাপন করলে তিন বছরের খাজনা দিতে হবে না বলেও জানান তিনি।

নুরুল ইসলাম মণির বক্তব্য অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানি করলে কর দিতে হবে না। এ ছাড়া নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হলে তা সরকার কিনে নেবে।

বিদ্যুৎ উৎপাদন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আজ ২০২৬ সালের ১৮ অক্টোবর। আপনাদের বলে গেলাম, ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এবং এখানে আসতে পারি, তাহলে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রির জায়গা খুঁজে পাওয়া যাবে না।’

সভায় বিদ্যুৎ খাতের অতীত ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করেন চিফ হুইপ।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে অর্থ আত্মসাৎ ও অনিয়ম হয়েছে। বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না দাবি করে তিনি বলেন, সাশ্রয় হওয়া অর্থ বিদ্যুৎ উৎপাদনে ব্যয় করা হবে।

শেখ হাসিনা সরকারের সময়ে নির্মিত বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়েও অভিযোগ তোলেন নুরুল ইসলাম মণি।

তার দাবি, ওই সময়ে নির্মিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় মেশিন নেই এবং অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এসব কেন্দ্র নির্মাণ করা হয়েছিল।

অতীতের এসব অনিয়মের কারণে বর্তমানে বিদ্যুতের বিল কমানোর কোনো পথ সরকারের হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে অভিযোগগুলোর পক্ষে বিস্তারিত তথ্য সভার বক্তব্যে উল্লেখ করা হয়নি।

আলোচনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন চিফ হুইপ।

তিনি দাবি করেন, গত দুই বছরে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি। বাংলাদেশে কাউকে সংখ্যালঘু হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সবাই এ দেশের নাগরিক এবং প্রত্যেকের অধিকার সমান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও সম্প্রীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান নুরুল ইসলাম মণি।

তিনি বলেন, ‘পূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে সেই চোখ আর সোজা করা যাবে না।’

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট থেকে শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন চিফ হুইপ। এ হিসাবে পরিবারগুলোর মধ্যে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করেন তিনি।

ট্যাগ : জাতীয় সংসদ চিফ হুইপ সৌরবিদ্যুৎ নুরুল ইসলাম মণি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২০২৭ সালের অক্টোবরে বিদ্যুৎ বিক্রির জায়গা মিলবে না: চিফ হুইপ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

আগামী এক বছরের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন এমন পর্যায়ে পৌঁছাবে যে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির জায়গা খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক সভায় তিনি এ মন্তব্য করেন।

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে চিফ হুইপ বলেন, সবাইকে সৌরবিদ্যুৎ ব্যবহারে এগিয়ে আসতে হবে। সৌরবিদ্যুৎ স্থাপন করলে তিন বছরের খাজনা দিতে হবে না বলেও জানান তিনি।

নুরুল ইসলাম মণির বক্তব্য অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানি করলে কর দিতে হবে না। এ ছাড়া নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হলে তা সরকার কিনে নেবে।

বিদ্যুৎ উৎপাদন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আজ ২০২৬ সালের ১৮ অক্টোবর। আপনাদের বলে গেলাম, ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এবং এখানে আসতে পারি, তাহলে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রির জায়গা খুঁজে পাওয়া যাবে না।’

সভায় বিদ্যুৎ খাতের অতীত ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করেন চিফ হুইপ।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে অর্থ আত্মসাৎ ও অনিয়ম হয়েছে। বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না দাবি করে তিনি বলেন, সাশ্রয় হওয়া অর্থ বিদ্যুৎ উৎপাদনে ব্যয় করা হবে।

শেখ হাসিনা সরকারের সময়ে নির্মিত বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়েও অভিযোগ তোলেন নুরুল ইসলাম মণি।

তার দাবি, ওই সময়ে নির্মিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় মেশিন নেই এবং অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এসব কেন্দ্র নির্মাণ করা হয়েছিল।

অতীতের এসব অনিয়মের কারণে বর্তমানে বিদ্যুতের বিল কমানোর কোনো পথ সরকারের হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে অভিযোগগুলোর পক্ষে বিস্তারিত তথ্য সভার বক্তব্যে উল্লেখ করা হয়নি।

আলোচনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন চিফ হুইপ।

তিনি দাবি করেন, গত দুই বছরে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি। বাংলাদেশে কাউকে সংখ্যালঘু হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সবাই এ দেশের নাগরিক এবং প্রত্যেকের অধিকার সমান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও সম্প্রীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান নুরুল ইসলাম মণি।

তিনি বলেন, ‘পূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে সেই চোখ আর সোজা করা যাবে না।’

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট থেকে শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন চিফ হুইপ। এ হিসাবে পরিবারগুলোর মধ্যে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ