ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে, কারিগরি পরীক্ষার পর হস্তান্তর

ছবি : সংগৃহীত
ফলো করুন

রেলওয়ের বহরে যাত্রীবাহী কোচের সংকট দূর করতে ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ রেল কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কোচগুলো চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশন থেকে ছেড়ে এসে শনিবার (১৭ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার অভ্যন্তরে প্রবেশ করে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, রেল কারখানার ইয়ার্ডে রাখা এসব কোচের প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা, কমিশনিং এবং ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করার পর দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ রেলওয়ের ট্র্যাফিক বিভাগে হস্তান্তর করা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহের সিদ্ধান্ত হয়। সেই চুক্তির প্রথম চালানে দেশে এসেছে চার ধরনের মোট ১৮টি আধুনিক কোচ। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার। কোচগুলো প্রস্তুত করা হয়েছে ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী কাপুরথালা রেলওয়ে ওয়ার্কশপে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, কারখানায় আনা এসব কোচ এখনো সিলগালা অবস্থায় রয়েছে এবং সেগুলো শিগগিরই উন্মুক্ত করা হবে। এরপর রেল কারখানার দেশীয় প্রকৌশলী ও কর্মচারীদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞ কারিগরি দল যৌথভাবে প্রতিটি কোচের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করবে। পরীক্ষা শেষে সফল ট্রায়াল রান সম্পন্ন হলেই এগুলো নিয়মিত ট্রেন চলাচলের জন্য ট্র্যাফিক বিভাগে যুক্ত হবে।

ট্যাগ : বাংলাদেশ রেলওয়ে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে, কারিগরি পরীক্ষার পর হস্তান্তর

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

রেলওয়ের বহরে যাত্রীবাহী কোচের সংকট দূর করতে ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ রেল কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কোচগুলো চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশন থেকে ছেড়ে এসে শনিবার (১৭ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার অভ্যন্তরে প্রবেশ করে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, রেল কারখানার ইয়ার্ডে রাখা এসব কোচের প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা, কমিশনিং এবং ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করার পর দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ রেলওয়ের ট্র্যাফিক বিভাগে হস্তান্তর করা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহের সিদ্ধান্ত হয়। সেই চুক্তির প্রথম চালানে দেশে এসেছে চার ধরনের মোট ১৮টি আধুনিক কোচ। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার। কোচগুলো প্রস্তুত করা হয়েছে ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী কাপুরথালা রেলওয়ে ওয়ার্কশপে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, কারখানায় আনা এসব কোচ এখনো সিলগালা অবস্থায় রয়েছে এবং সেগুলো শিগগিরই উন্মুক্ত করা হবে। এরপর রেল কারখানার দেশীয় প্রকৌশলী ও কর্মচারীদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞ কারিগরি দল যৌথভাবে প্রতিটি কোচের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করবে। পরীক্ষা শেষে সফল ট্রায়াল রান সম্পন্ন হলেই এগুলো নিয়মিত ট্রেন চলাচলের জন্য ট্র্যাফিক বিভাগে যুক্ত হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ