ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের দাবি হুথিদের

ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের একটি অত্যাধুনিক সামরিক ‘অ্যাপাচি’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির দাবি, শনিবার (১৭ অক্টোবর) দক্ষিণ সৌদি আরবের নাজরান অঞ্চলের কাছাকাছি সীমান্ত এলাকায় হামলা চালানোর সময় সেটিকে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করে নামানো হয়।

হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনি বার্তা সংস্থা ‘সাবা’য় প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ দাবি করেন। তিনি জানান, সীমান্ত এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে সৌদি বাহিনী ‘শত্রুতামূলক সামরিক অভিযান’ চালানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে হামলা চালিয়ে হেলিকপ্টারটি ভূপাতিত করেন হুথি যোদ্ধারা।

তবে ইয়াহিয়া সারির এই দাবির বিষয়ে সৌদি আরব সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এ ছাড়া হেলিকপ্টারটি সত্যিই ভূপাতিত হয়েছে কি না, তা স্বাধীন কোনো সূত্র থেকেও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ইয়েমেন ও সৌদি আরবের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই এই দাবি সামনে এলো। ২০২২ সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত জুলাই থেকে নতুন করে লড়াই শুরু হয়। এরপর থেকেই সৌদি আরবের বিভিন্ন সামরিক ও বেসামরিক বিমান চলাচল স্থাপনা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে হুথিরা। একই সঙ্গে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে সরকারি বাহিনীর সঙ্গেও তাদের সংঘাত তীব্র রূপ নিয়েছে।

ট্যাগ : হুথি বিদ্রোহী সৌদি অ্যাপাচি হেলিকপ্টার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের দাবি হুথিদের

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের একটি অত্যাধুনিক সামরিক ‘অ্যাপাচি’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির দাবি, শনিবার (১৭ অক্টোবর) দক্ষিণ সৌদি আরবের নাজরান অঞ্চলের কাছাকাছি সীমান্ত এলাকায় হামলা চালানোর সময় সেটিকে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করে নামানো হয়।

হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনি বার্তা সংস্থা ‘সাবা’য় প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ দাবি করেন। তিনি জানান, সীমান্ত এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে সৌদি বাহিনী ‘শত্রুতামূলক সামরিক অভিযান’ চালানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে হামলা চালিয়ে হেলিকপ্টারটি ভূপাতিত করেন হুথি যোদ্ধারা।

তবে ইয়াহিয়া সারির এই দাবির বিষয়ে সৌদি আরব সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এ ছাড়া হেলিকপ্টারটি সত্যিই ভূপাতিত হয়েছে কি না, তা স্বাধীন কোনো সূত্র থেকেও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ইয়েমেন ও সৌদি আরবের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই এই দাবি সামনে এলো। ২০২২ সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত জুলাই থেকে নতুন করে লড়াই শুরু হয়। এরপর থেকেই সৌদি আরবের বিভিন্ন সামরিক ও বেসামরিক বিমান চলাচল স্থাপনা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে হুথিরা। একই সঙ্গে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে সরকারি বাহিনীর সঙ্গেও তাদের সংঘাত তীব্র রূপ নিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ