ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৫০

ছবি: সংগৃহীত
ফলো করুন

ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে টানা পঞ্চম দিনের মতো আন্দোলনে নেমে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের বাধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৯ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়িও।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ১০টার দিকে উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কয়েকটি স্থানে জড়ো হতে শুরু করেন। কসাইবাড়ী রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট এবং জসিমউদ্দীনের হলি ল্যাব মোড়ে তাদের জমায়েত হয়।

পরে সকাল ১১টার দিকে রাজলক্ষ্মী এলাকার কাছাকাছি উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হন শ্রমিকরা। সেখান থেকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। পরে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর বিক্ষোভকারীদের একটি অংশ আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেয়।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক রুহিনা আক্তার জানান, বিক্ষোভকারী শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। পরে শ্রমিকরা বিভিন্ন গলিতে অবস্থান নেন।

ট্যাগ : উত্তরা শ্রমিক আন্দোলন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৫০

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে টানা পঞ্চম দিনের মতো আন্দোলনে নেমে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের বাধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৯ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়িও।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ১০টার দিকে উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কয়েকটি স্থানে জড়ো হতে শুরু করেন। কসাইবাড়ী রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট এবং জসিমউদ্দীনের হলি ল্যাব মোড়ে তাদের জমায়েত হয়।

পরে সকাল ১১টার দিকে রাজলক্ষ্মী এলাকার কাছাকাছি উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হন শ্রমিকরা। সেখান থেকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। পরে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর বিক্ষোভকারীদের একটি অংশ আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেয়।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক রুহিনা আক্তার জানান, বিক্ষোভকারী শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। পরে শ্রমিকরা বিভিন্ন গলিতে অবস্থান নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ