ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশের বাজারে সোনার নতুন দাম

দেশের বাজারে সোনার নতুন দাম
ফাইল ছবি
ফলো করুন

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। অন্যদিকে, একই পরিমাণ ২২ ক্যারেট রুপার গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী এসব দামে সোনা ও রুপার গহনা বিক্রি হচ্ছে।

বাজুস গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে সোনা ও রুপার নতুন দাম কার্যকর করে। পরবর্তী নির্দেশনা দিয়ে দাম পরিবর্তন না করা পর্যন্ত এই দরেই গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

রুপার ক্ষেত্রেও ক্যারেটভেদে দামের পার্থক্য রয়েছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৩ হাজার ৯৬৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার গহনা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬২৪ টাকা।

দেশে সোনা ও রুপার গহনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাজুস। সংগঠনটির নির্ধারিত মূল্য অনুসারেই দেশের বাজারে এসব গহনা বিক্রি করা হয়।

ট্যাগ : বাজুস সোনার দাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশের বাজারে সোনার নতুন দাম

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। অন্যদিকে, একই পরিমাণ ২২ ক্যারেট রুপার গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী এসব দামে সোনা ও রুপার গহনা বিক্রি হচ্ছে।

বাজুস গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে সোনা ও রুপার নতুন দাম কার্যকর করে। পরবর্তী নির্দেশনা দিয়ে দাম পরিবর্তন না করা পর্যন্ত এই দরেই গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

রুপার ক্ষেত্রেও ক্যারেটভেদে দামের পার্থক্য রয়েছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৩ হাজার ৯৬৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার গহনা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬২৪ টাকা।

দেশে সোনা ও রুপার গহনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাজুস। সংগঠনটির নির্ধারিত মূল্য অনুসারেই দেশের বাজারে এসব গহনা বিক্রি করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ