ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

ছবি : সংগৃহীত
ফলো করুন

বিচার ও শিক্ষা বিভাগে চরম অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে বর্তমান সরকার বিগত শেখ হাসিনা সরকারের দেখানো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করছে না এবং গণভোটের দাবিকে অস্বীকার করছে অভিযোগ করে তিনি সতর্ক করে বলেন, এভাবে দেশ চলতে থাকলে এই সরকারের রাজনৈতিক পরিণতিও শেখ হাসিনার সরকারের মতোই হতে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে আয়োজিত ২০২৬ সালের বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশে এখনো সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি, বরং সমাজে অন্যায়, অবিচার ও দুর্নীতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, বিগত নির্বাচনের আগে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আশ্বাস দিয়েছিল যে একটি নির্বাচন হলেই দেশের সব সংকটের সমাধান হয়ে যাবে; তবে বাস্তবে সমস্যা আগের চেয়ে দ্বিগুণ হয়েছে। ২০২৪ সালের গণআন্দোলনের পর তরুণ প্রজন্ম ও জামায়াতের প্রত্যাশা ছিল শোষণমুক্ত, ইনসাফভিত্তিক একটি নতুন বাংলাদেশ। কিন্তু বর্তমান সরকার বৈষম্যের নতুন মাত্রা যোগ করছে। শিক্ষাঙ্গনে অতীতের মতোই দলীয়করণ, লুটতরাজ ও উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাট চলছে। দেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ক্ষমতা কেবল এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে স্থানান্তরিত হয়েছে।

দেশের শাসনকাঠামো নিয়ে অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, কেন্দ্রীয় সরকার আপাতদৃষ্টিতে ভোটের কথা বললেও সারা দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মূলত ক্ষমতাসীন দল বিএনপির পছন্দের ব্যক্তিদের দিয়ে একতরফাভাবে পরিচালিত হচ্ছে। ফলে দেশে বর্তমানে কার্যকরভাবে দুই ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান—একটি ভোটাধিকারের নামে পরিচালিত কেন্দ্রীয় ব্যবস্থা, অন্যটি দলীয় পছন্দের স্থানীয় শাসন। সিন্ডিকেট তৈরির মাধ্যমে বিভিন্ন করপোরেশন ও স্থানীয় সংস্থায় লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছে দাবি করে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জান-মাল বাজি রেখে ঐক্যবদ্ধভাবে বিজয়ী হওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

রুকনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, পবিত্র কুরআনকে মনেপ্রাণে ধারণ করে খাঁটি ইসলামি মূল্যবোধে ব্যক্তি ও পারিবারিক চরিত্র গঠন করতে হবে। মহানবী (সা.)-এর সুমহান নৈতিকতা ও আচরণের আলোকেই মানুষ ইসলামের ছায়াতলে এসেছিল উল্লেখ করে তিনি সমাজে সুদমুক্ত অর্থনীতি ও ইনসাফভিত্তিক কুরআনি শাসন প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য উপাধ্যক্ষ আব্দুর রউফ, মাওলানা শাহজাহান, মাওলানা দেলোয়ার হোসেন, ড. খলিলুর রহমান মাদানি, জেলা আমির ড. জাহাঙ্গীর আলম এবং সাবেক জেলা আমির আবুল হাশেম খানসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা শফিকুর রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

বিচার ও শিক্ষা বিভাগে চরম অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে বর্তমান সরকার বিগত শেখ হাসিনা সরকারের দেখানো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করছে না এবং গণভোটের দাবিকে অস্বীকার করছে অভিযোগ করে তিনি সতর্ক করে বলেন, এভাবে দেশ চলতে থাকলে এই সরকারের রাজনৈতিক পরিণতিও শেখ হাসিনার সরকারের মতোই হতে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে আয়োজিত ২০২৬ সালের বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশে এখনো সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি, বরং সমাজে অন্যায়, অবিচার ও দুর্নীতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, বিগত নির্বাচনের আগে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আশ্বাস দিয়েছিল যে একটি নির্বাচন হলেই দেশের সব সংকটের সমাধান হয়ে যাবে; তবে বাস্তবে সমস্যা আগের চেয়ে দ্বিগুণ হয়েছে। ২০২৪ সালের গণআন্দোলনের পর তরুণ প্রজন্ম ও জামায়াতের প্রত্যাশা ছিল শোষণমুক্ত, ইনসাফভিত্তিক একটি নতুন বাংলাদেশ। কিন্তু বর্তমান সরকার বৈষম্যের নতুন মাত্রা যোগ করছে। শিক্ষাঙ্গনে অতীতের মতোই দলীয়করণ, লুটতরাজ ও উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাট চলছে। দেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ক্ষমতা কেবল এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে স্থানান্তরিত হয়েছে।

দেশের শাসনকাঠামো নিয়ে অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, কেন্দ্রীয় সরকার আপাতদৃষ্টিতে ভোটের কথা বললেও সারা দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মূলত ক্ষমতাসীন দল বিএনপির পছন্দের ব্যক্তিদের দিয়ে একতরফাভাবে পরিচালিত হচ্ছে। ফলে দেশে বর্তমানে কার্যকরভাবে দুই ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান—একটি ভোটাধিকারের নামে পরিচালিত কেন্দ্রীয় ব্যবস্থা, অন্যটি দলীয় পছন্দের স্থানীয় শাসন। সিন্ডিকেট তৈরির মাধ্যমে বিভিন্ন করপোরেশন ও স্থানীয় সংস্থায় লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছে দাবি করে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জান-মাল বাজি রেখে ঐক্যবদ্ধভাবে বিজয়ী হওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

রুকনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, পবিত্র কুরআনকে মনেপ্রাণে ধারণ করে খাঁটি ইসলামি মূল্যবোধে ব্যক্তি ও পারিবারিক চরিত্র গঠন করতে হবে। মহানবী (সা.)-এর সুমহান নৈতিকতা ও আচরণের আলোকেই মানুষ ইসলামের ছায়াতলে এসেছিল উল্লেখ করে তিনি সমাজে সুদমুক্ত অর্থনীতি ও ইনসাফভিত্তিক কুরআনি শাসন প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য উপাধ্যক্ষ আব্দুর রউফ, মাওলানা শাহজাহান, মাওলানা দেলোয়ার হোসেন, ড. খলিলুর রহমান মাদানি, জেলা আমির ড. জাহাঙ্গীর আলম এবং সাবেক জেলা আমির আবুল হাশেম খানসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ