ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য উল্লেখ করে মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ‘ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার—নিরাপত্তা পাবার অধিকার সবার।’

শনিবার থেকে শুরু হতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বিশেষ বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাণীতে তিনি বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, হিন্দু ধর্মমত অনুযায়ী জগতের যাবতীয় মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আবির্ভূত হন এবং ভক্তদের কল্যাণ সাধন করে অসুর ও অশুভ শক্তির বিনাশ ঘটান। সত্য ও সুন্দরের এই আরাধনা দুর্গাপূজার তাৎপর্যকে এক অনন্য মাত্রা দান করেছে। আবহমানকাল ধরে বিভিন্ন ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষ নিজস্ব ধর্মীয় উৎসব যেভাবে উৎসাহ-উদ্দীপনায় পালন করে আসছে, সেটাই বাংলাদেশের মূল সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির আসল সৌন্দর্য। এই সম্প্রীতির মেলবন্ধনই জাতি হিসেবে পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্বকে সুদৃঢ় করে।

দেশ পুনর্গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদের বিতাড়নের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে নবযাত্রা শুরু করেছে। বর্তমানে শুরু হয়েছে রাষ্ট্র পুনর্গঠনের এক বিশাল কর্মযজ্ঞ। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার।’

হিন্দু সম্প্রদায়ের প্রতি পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে সরকারপ্রধান বলেন, ‘আপনারা সারা দেশে সম্পূর্ণ নিশ্চিন্তে, নিরাপদে এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শারদীয় দুর্গোৎসব উদযাপন করুন।’ তিনি আশা প্রকাশ করেন, সৌহার্দ্য ও সম্প্রীতির শক্তিতে দেশের বহুমাত্রিক সমাজব্যবস্থা ও নাগরিক জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজা ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য উল্লেখ করে মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ‘ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার—নিরাপত্তা পাবার অধিকার সবার।’

শনিবার থেকে শুরু হতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বিশেষ বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাণীতে তিনি বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, হিন্দু ধর্মমত অনুযায়ী জগতের যাবতীয় মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আবির্ভূত হন এবং ভক্তদের কল্যাণ সাধন করে অসুর ও অশুভ শক্তির বিনাশ ঘটান। সত্য ও সুন্দরের এই আরাধনা দুর্গাপূজার তাৎপর্যকে এক অনন্য মাত্রা দান করেছে। আবহমানকাল ধরে বিভিন্ন ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষ নিজস্ব ধর্মীয় উৎসব যেভাবে উৎসাহ-উদ্দীপনায় পালন করে আসছে, সেটাই বাংলাদেশের মূল সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির আসল সৌন্দর্য। এই সম্প্রীতির মেলবন্ধনই জাতি হিসেবে পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্বকে সুদৃঢ় করে।

দেশ পুনর্গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদের বিতাড়নের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে নবযাত্রা শুরু করেছে। বর্তমানে শুরু হয়েছে রাষ্ট্র পুনর্গঠনের এক বিশাল কর্মযজ্ঞ। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার।’

হিন্দু সম্প্রদায়ের প্রতি পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে সরকারপ্রধান বলেন, ‘আপনারা সারা দেশে সম্পূর্ণ নিশ্চিন্তে, নিরাপদে এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শারদীয় দুর্গোৎসব উদযাপন করুন।’ তিনি আশা প্রকাশ করেন, সৌহার্দ্য ও সম্প্রীতির শক্তিতে দেশের বহুমাত্রিক সমাজব্যবস্থা ও নাগরিক জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ