ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজার নিরাপত্তায় প্রায় সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন

ছবি : সংগৃহীত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত কোস্টগার্ডের এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, দেশের উপকূল ও নদী অববাহিকার নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান ও মানব পাচার দমনের পাশাপাশি শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকার মন্দির ও পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় রেখে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, কোস্টগার্ডের আওতাধীন চারটি প্রশাসনিক জোনে মোট ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে ঢাকা জোনে ৩৭টি, পূর্ব জোন (চট্টগ্রাম)-এ ৬৩টি, পশ্চিম জোন (মোংলা)-এ ১৪৪টি এবং দক্ষিণ জোন (ভোলা)-এ রয়েছে ৩৭১টি মণ্ডপ। এসব মণ্ডপের নিরাপত্তায় কোস্টগার্ডের সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সাম্প্রদায়িক উসকানি, অপপ্রচার ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বাহিনীটি।

এদিকে প্রতিমা বিসর্জনের সময় নৌপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে সংস্থাটি। অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযান চলাচল বন্ধ রাখা, নৌযানে অবস্থানকালে লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে ওঠা থেকে বিরত রাখতে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি নৌযানডুবির মতো যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কোস্টগার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি সহায়তার জন্য কোস্টগার্ডের হেল্পলাইন নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ : বাংলাদেশ কোস্টগার্ড দুর্গাপূজা ২০২৬ পূজামণ্ডপে নিরাপত্তা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় প্রায় সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত কোস্টগার্ডের এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, দেশের উপকূল ও নদী অববাহিকার নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান ও মানব পাচার দমনের পাশাপাশি শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকার মন্দির ও পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় রেখে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, কোস্টগার্ডের আওতাধীন চারটি প্রশাসনিক জোনে মোট ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে ঢাকা জোনে ৩৭টি, পূর্ব জোন (চট্টগ্রাম)-এ ৬৩টি, পশ্চিম জোন (মোংলা)-এ ১৪৪টি এবং দক্ষিণ জোন (ভোলা)-এ রয়েছে ৩৭১টি মণ্ডপ। এসব মণ্ডপের নিরাপত্তায় কোস্টগার্ডের সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সাম্প্রদায়িক উসকানি, অপপ্রচার ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বাহিনীটি।

এদিকে প্রতিমা বিসর্জনের সময় নৌপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে সংস্থাটি। অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযান চলাচল বন্ধ রাখা, নৌযানে অবস্থানকালে লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে ওঠা থেকে বিরত রাখতে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি নৌযানডুবির মতো যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কোস্টগার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি সহায়তার জন্য কোস্টগার্ডের হেল্পলাইন নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ