ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খুলনায় পুলিশ পরিদর্শককে কু'পিয়ে জ'খমের ঘ'টনায় গ্রে'প্তার ২

ছবি : সংগৃহীত
ফলো করুন

খুলনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলমকে প্রকাশ্য রাস্তায় ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে দুই হাতের কবজি গুরুতর জখম ও ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার’ মিরাজ (৩৯) এবং তার অন্যতম সহযোগী ইব্রাহীম গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গ্রেপ্তার মিরাজ খুলনা মহানগরীর সদর থানার হাজী মহসিন রোড এলাকার ফারুক মিয়ার ছেলে এবং ইব্রাহীম গাজী একই থানার টুটপাড়া সরকারপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান এবং সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক দুটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ অক্টোবর খুলনা জেলা সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার সময় কলেজিয়েট স্কুলের সামনে তিন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এ সময় তাঁর কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কবজির ওপর এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এসআরবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পুলিশ পরিদর্শকের ওপর সরাসরি হামলা ও ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। গ্রেপ্তার মিরাজের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা ও সদর থানায় মারাত্মক আঘাত, ডাকাতি ও চুরিসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। সহযোগী ইব্রাহীম গাজীর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ট্যাগ : স্পিকার খুলনা পুলিশ পরিদর্শক হামলা মিরাজ গ্রেপ্তার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

খুলনায় পুলিশ পরিদর্শককে কু'পিয়ে জ'খমের ঘ'টনায় গ্রে'প্তার ২

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

খুলনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলমকে প্রকাশ্য রাস্তায় ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে দুই হাতের কবজি গুরুতর জখম ও ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার’ মিরাজ (৩৯) এবং তার অন্যতম সহযোগী ইব্রাহীম গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গ্রেপ্তার মিরাজ খুলনা মহানগরীর সদর থানার হাজী মহসিন রোড এলাকার ফারুক মিয়ার ছেলে এবং ইব্রাহীম গাজী একই থানার টুটপাড়া সরকারপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান এবং সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক দুটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ অক্টোবর খুলনা জেলা সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার সময় কলেজিয়েট স্কুলের সামনে তিন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এ সময় তাঁর কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কবজির ওপর এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এসআরবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পুলিশ পরিদর্শকের ওপর সরাসরি হামলা ও ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। গ্রেপ্তার মিরাজের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা ও সদর থানায় মারাত্মক আঘাত, ডাকাতি ও চুরিসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। সহযোগী ইব্রাহীম গাজীর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ