ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার বাতিল

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন মার্কিন সেনাসদস্যকে গুলি করে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করার দৃশ্য গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের বিতর্কিত পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনাটি জনসমক্ষে আসার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এ মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করা হলে বিশ্ববাসী সন্ত্রাসীদের বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর অবস্থান প্রত্যক্ষ করতে পারত। তবে বহু বিবেকবান ও সংবেদনশীল মানুষ মৃত্যুর দৃশ্য সরাসরি দেখতে চান না। তাই কোনো সম্প্রচারমাধ্যমে মৃত্যুদণ্ড প্রদর্শনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ট্রাম্প স্পষ্ট করেন, পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী ফায়ারিং স্কোয়াডের মাধ্যমেই টেক্সাসের নির্ধারিত সামরিক স্থাপনায় নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে হামলায় নিহতদের স্বজনরা চাইলে ঘটনাস্থলে উপস্থিত থেকে বিচার প্রত্যক্ষ করার সুযোগ পাবেন।

২০০৯ সালে ফোর্ট হুড ঘাঁটিতে নির্বিচার হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা এবং ৩০ জনের বেশি মানুষকে আহত করার ঘটনায় সামরিক আদালতে দোষী সাব্যস্ত হন নাদাল হাসান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ঘোষণা অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর দুপুর ১টায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের দিন ধার্য রয়েছে। এর আগে হেগসেথ এক সাক্ষাৎকারে মৃত্যুদণ্ডের দৃশ্য সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

তবে এই ঘোষণা প্রকাশ্যে আসার পরই যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের শীর্ষ নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনসহ আইনপ্রণেতারা সতর্ক করেন যে, এ ধরনের মৃত্যুদণ্ডের ভিডিও ভবিষ্যতে চরমপন্থী গোষ্ঠীগুলোর নতুন সদস্য সংগ্রহের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ব্যক্তিগতভাবে এমন দৃশ্য সরাসরি দেখার বিষয়ে আপত্তি জানান। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানান, প্রেসিডেন্টের ঘোষণার আগে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তিনি প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সর্বশেষ ১৯৩৬ সালে প্রায় ২০ হাজার মানুষের সামনে উন্মুক্তভাবে ফাঁসি কার্যকর করা হয়েছিল। এছাড়া মার্কিন সামরিক বাহিনীতে সর্বশেষ ফাঁসি হয়েছিল ১৯৬১ সালে। আগামী ডিসেম্বরে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা হবে ১৯৪৫ সালের পর মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে এ পদ্ধতিতে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের নজির।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প নিদাল হাসান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার বাতিল

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন মার্কিন সেনাসদস্যকে গুলি করে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করার দৃশ্য গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের বিতর্কিত পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনাটি জনসমক্ষে আসার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এ মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করা হলে বিশ্ববাসী সন্ত্রাসীদের বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর অবস্থান প্রত্যক্ষ করতে পারত। তবে বহু বিবেকবান ও সংবেদনশীল মানুষ মৃত্যুর দৃশ্য সরাসরি দেখতে চান না। তাই কোনো সম্প্রচারমাধ্যমে মৃত্যুদণ্ড প্রদর্শনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ট্রাম্প স্পষ্ট করেন, পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী ফায়ারিং স্কোয়াডের মাধ্যমেই টেক্সাসের নির্ধারিত সামরিক স্থাপনায় নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে হামলায় নিহতদের স্বজনরা চাইলে ঘটনাস্থলে উপস্থিত থেকে বিচার প্রত্যক্ষ করার সুযোগ পাবেন।

২০০৯ সালে ফোর্ট হুড ঘাঁটিতে নির্বিচার হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা এবং ৩০ জনের বেশি মানুষকে আহত করার ঘটনায় সামরিক আদালতে দোষী সাব্যস্ত হন নাদাল হাসান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ঘোষণা অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর দুপুর ১টায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের দিন ধার্য রয়েছে। এর আগে হেগসেথ এক সাক্ষাৎকারে মৃত্যুদণ্ডের দৃশ্য সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

তবে এই ঘোষণা প্রকাশ্যে আসার পরই যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের শীর্ষ নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনসহ আইনপ্রণেতারা সতর্ক করেন যে, এ ধরনের মৃত্যুদণ্ডের ভিডিও ভবিষ্যতে চরমপন্থী গোষ্ঠীগুলোর নতুন সদস্য সংগ্রহের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ব্যক্তিগতভাবে এমন দৃশ্য সরাসরি দেখার বিষয়ে আপত্তি জানান। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানান, প্রেসিডেন্টের ঘোষণার আগে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তিনি প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সর্বশেষ ১৯৩৬ সালে প্রায় ২০ হাজার মানুষের সামনে উন্মুক্তভাবে ফাঁসি কার্যকর করা হয়েছিল। এছাড়া মার্কিন সামরিক বাহিনীতে সর্বশেষ ফাঁসি হয়েছিল ১৯৬১ সালে। আগামী ডিসেম্বরে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা হবে ১৯৪৫ সালের পর মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে এ পদ্ধতিতে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের নজির।

সূত্র: দ্য গার্ডিয়ান

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ