ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী
ছবি : সংগৃহীত
ফলো করুন

প্রবাসী বাংলাদেশিদের অর্থ-সম্পদ ও অন্যান্য আইনি অধিকার রক্ষায় বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। এসব আদালতে প্রবাসীদের সম্পত্তি, অর্থ এবং বিভিন্ন আইনি বিরোধসংক্রান্ত মামলা পরিচালনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শ্রম রপ্তানি। তবে অনেক ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকরা অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় তাদের শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এর পেছনে অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ড অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও জানান মন্ত্রী।

প্রবাসীদের দেশে থাকা অর্থ-সম্পদ নিয়ে বিরোধ এবং অন্যান্য আইনি জটিলতার কারণে অনেককে দীর্ঘদিন মামলা চালাতে হয়। বিদেশে অবস্থান করেও এসব মামলার পেছনে অর্থ ও সময় ব্যয় করতে হয় তাদের। এই দুর্ভোগ কমাতেই প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

পরিকল্পনা অনুযায়ী, বিভাগীয় সদর দপ্তরগুলোতে এ ধরনের বিশেষায়িত আদালত গঠনের চিন্তা করা হচ্ছে। এসব আদালতে প্রবাসীদের বিভিন্ন ধরনের মামলা ও আইনি সংকটের বিষয় দ্রুত নিষ্পত্তির সুযোগ থাকবে। আদালত গঠনের প্রস্তাব বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আইনমন্ত্রী আরও জানান, প্রবাসীদের জন্য এ ধরনের বিশেষ আদালত চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়নের লক্ষ্য রয়েছে সরকারের।

ট্যাগ : প্রবাসী বিশেষ আদালত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২৮
  • ২৮ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০২ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৯ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রবাসী বাংলাদেশিদের অর্থ-সম্পদ ও অন্যান্য আইনি অধিকার রক্ষায় বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। এসব আদালতে প্রবাসীদের সম্পত্তি, অর্থ এবং বিভিন্ন আইনি বিরোধসংক্রান্ত মামলা পরিচালনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শ্রম রপ্তানি। তবে অনেক ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকরা অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় তাদের শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এর পেছনে অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ড অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও জানান মন্ত্রী।

প্রবাসীদের দেশে থাকা অর্থ-সম্পদ নিয়ে বিরোধ এবং অন্যান্য আইনি জটিলতার কারণে অনেককে দীর্ঘদিন মামলা চালাতে হয়। বিদেশে অবস্থান করেও এসব মামলার পেছনে অর্থ ও সময় ব্যয় করতে হয় তাদের। এই দুর্ভোগ কমাতেই প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

পরিকল্পনা অনুযায়ী, বিভাগীয় সদর দপ্তরগুলোতে এ ধরনের বিশেষায়িত আদালত গঠনের চিন্তা করা হচ্ছে। এসব আদালতে প্রবাসীদের বিভিন্ন ধরনের মামলা ও আইনি সংকটের বিষয় দ্রুত নিষ্পত্তির সুযোগ থাকবে। আদালত গঠনের প্রস্তাব বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আইনমন্ত্রী আরও জানান, প্রবাসীদের জন্য এ ধরনের বিশেষ আদালত চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়নের লক্ষ্য রয়েছে সরকারের।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ