ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুবদল নেতা সজীবকে হেফাজতে নিল ডিবি পুলিশ

অভিযোগের মুখে এমপি মান্নানের ছেলে

যুবদল নেতা সজীবকে হেফাজতে নিল ডিবি পুলিশ
ফলো করুন

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার দুপুরে রাজধানী ঢাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদী। তিনি জানান, সজীবের বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে কথা বলতে তাকে ঢাকা থেকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সজীবের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কথা বলার জন্য তাকে এসপি অফিসে আনা হয়েছিল। পরে তাকে ডিএমপিতে নেওয়া হচ্ছে।

তবে তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিস্তারিত বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ট্যাগ : বিএনপি আটক নারায়ণগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


যুবদল নেতা সজীবকে হেফাজতে নিল ডিবি পুলিশ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার দুপুরে রাজধানী ঢাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদী। তিনি জানান, সজীবের বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে কথা বলতে তাকে ঢাকা থেকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সজীবের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কথা বলার জন্য তাকে এসপি অফিসে আনা হয়েছিল। পরে তাকে ডিএমপিতে নেওয়া হচ্ছে।

তবে তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিস্তারিত বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ