ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপির: খোকন

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের একক অর্জন নয়; এটি দেশের সাধারণ মানুষের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত একটি গণআন্দোলনের ফল। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে তাদের দল অঙ্গীকারবদ্ধ এবং এর প্রতিটি বিষয় যথাযথভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, জুলাই আন্দোলনে বিএনপির ত্যাগ ছিল উল্লেখযোগ্য। তবে আন্দোলনের শেষ পর্যায়ে এসে কেউ কেউ এটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, অতীতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং জনগণ তার জবাব দিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কোনো গণআন্দোলনকে ব্যক্তি বা দলের স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

দুই মাসব্যাপী আন্দোলনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনে যারা সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি বিএনপির সম্মান রয়েছে। তাদের সঙ্গে কোনো ধরনের বিরোধ বা বিভেদ নেই এবং তাদের যথাযথ মর্যাদা দেওয়ার পক্ষেই দলটি অবস্থান করছে।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. বুলবুল কবীরসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিএনপি জুলাই গণঅভ্যুত্থান

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপির: খোকন

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের একক অর্জন নয়; এটি দেশের সাধারণ মানুষের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত একটি গণআন্দোলনের ফল। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে তাদের দল অঙ্গীকারবদ্ধ এবং এর প্রতিটি বিষয় যথাযথভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, জুলাই আন্দোলনে বিএনপির ত্যাগ ছিল উল্লেখযোগ্য। তবে আন্দোলনের শেষ পর্যায়ে এসে কেউ কেউ এটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, অতীতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং জনগণ তার জবাব দিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কোনো গণআন্দোলনকে ব্যক্তি বা দলের স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

দুই মাসব্যাপী আন্দোলনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনে যারা সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি বিএনপির সম্মান রয়েছে। তাদের সঙ্গে কোনো ধরনের বিরোধ বা বিভেদ নেই এবং তাদের যথাযথ মর্যাদা দেওয়ার পক্ষেই দলটি অবস্থান করছে।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. বুলবুল কবীরসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ